1. admin@anantabangla.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
উদ্যোক্তাদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা: ব্যবসায় সফল হতে হিসাব সমীকরণ ও প্রযোজ্য আইন জানা কতটা জরুরি? মাদরাসাতুল মানারের ১৫ শিক্ষার্থীকে হিফজ এওয়ার্ড প্রদান **নেত্রকোনায় বিজিবির অভিযানে ১৪ লাখ টাকার চোরাই পণ্য জব্দ—চোরাচালানের নেপথ্যে কারা?** **জাতীয় সংগীত ঘিরে নতুন আলোচনা, ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে ইসলামী ব্যাখ্যা—বিতর্কের কেন্দ্রে ‘আমার সোনার বাংলা’** মসজিদের দানবাক্স চুরির সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সংবাদিক **সিলেটে হামে মৃত্যুর সংখ্যা ছাড়াল ২০০—পরিস্থিতি কি আরও ভয়াবহ হচ্ছে?** **শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স-ডেগে মিলল ৩ কোটি ১৮ লাখ ২৩ হাজার ১৪৪ টাকা—এত বিপুল অর্থের হিসাব কী বলছে?** **হাওরজুড়ে ক্যারেটভর্তি হাঁসের ডিমের কোটি টাকার হাট—অর্থনীতির চাকা ঘোরাচ্ছে কোন অদৃশ্য শক্তি?** **নিষেধাজ্ঞার মধ্যেই মেঘনায় মাছ শিকার—তজুমদ্দিনে ১৮ জেলের কারাদণ্ড, জব্দ ৩ ট্রলার; নেপথ্যে কারা?** **সাংবাদিককে হত্যার হুমকি, বিএনপি নেতা পরিচয়ে চুন্নু—দল বলছে, সাধারণ সদস্যও নন; রহস্য কোথায়?**

ধুনটে “দর্পণ” সংগঠনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

মুঞ্জরুল হক, ধুনট (বগুড়া) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৪ বার পঠিত

বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নে “দর্পণ” ছাত্র কল্যাণমূলক সংগঠনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ পরীক্ষা অনুষ্ঠিত হয় বড়বিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। পরীক্ষাটি গোসাইবাড়ী ইউনিয়নের শিক্ষার্থীদের মেধা বিকাশ ও শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে আয়োজন করা হয়। এতে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে উপস্থিত ছিলেন যুব ছাত্র “শান্তি সংঘ” এর উপদেষ্টা আলফিজুর রহমান স্বপন, কাউছার কাজী,এছাড়া পরীক্ষার নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পালন করেন রায়হানুল ইসলাম মাসুদ এবং কেন্দ্র সচিব ছিলেন বড়বিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছরিনা খাতুন, গোসাইবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল হক বাচ্চু,  আহসান হাবিব আশিক।

“দর্পণ” সামাজিক সংগঠনের বিভিন্ন কর্মকর্তারা পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনা ও তত্ত্বাবধানে সক্রিয় ভূমিকা পালন করেন। উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি রবিউল হাসান, সাধারণ সম্পাদক আমীর, কোষাধ্যক্ষ আব্দুর রহমান কাজী এবং কার্যনির্বাহী সদস্য শাহীন হাসান, শাকিল আহমেদ, আশিকুর রহমান, শাকিল আহম্মেদ প্রান্ত, মুঞ্জুরুল হক, নাঈম ইসলাম, সেলিম রেজা, সুমন ইসলাম ও ইমরান খান।

এই মেধাবৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতার মনোভাব জাগ্রত করার পাশাপাশি তাদের সৃজনশীল চিন্তার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করেন। সংগঠনের পক্ষ থেকে ভবিষ্যতে এমন আরও উদ্যোগ গ্রহণের পরিকল্পনা রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK