1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ধর্ষণের বিচার না পেয়ে কিশোরীর আত্মহত্যা

দৈনিক অনন্ত বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ১২১ বার পঠিত
ধর্ষণের বিচার না পেয়ে জান্নাত বেগম (১৬) নামে এক কিশোরীর আত্মহত্যার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে লক্ষীপুরের রামগতি উপজেলার পশ্চিম চরকলাকোপা গ্রামে।
মৃত জান্নাতের পরিবারের অভিযোগ, প্রতিবেশী মো. খবিরের ছেলে রাকিবের সঙ্গে গত কয়েক মাস ধরে জান্নাতের প্রেমের সম্পর্ক চলছিল। সম্পর্কের জেরে গত ১ মার্চ গভীর রাতে জান্নাতের বসতঘরে ঢুকে ধর্ষণ করে তাকে। এ সময় জান্নাতের মা সেলিনা আক্তার টের পেয়ে মেয়ের কক্ষে গেলে রাকিব পালিয়ে যায়।
ইতোপূর্বেও বিয়ের প্রলোভন দেখিয়ে রাকিব কয়েকবার ধর্ষণ করেছে বলে জান্নাত তার মাকে জানায়। ঘটনাটি তাৎক্ষণিক রাকিবের বাবা-মাসহ পরিবারের লোকজনকে জানালে তারা বিষয়টি কাউকে বলতে বারণ করে এবং জান্নাতকে রাকিবের স্ত্রী করে নিয়ে যাবে বলে আশ্বাস দেয়।
এরপর ঘটনাটি এলাকায় জানাজানি হলে মো. হেলাল, মো. আজাদসহ অভিযুক্তরা সালিশ বৈঠকের আয়োজন করে। বৈঠকে মো. বাশার, জামশেদ উদ্দিনসহ অভিযুক্তরা জান্নাতকে চরিত্রহীনাসহ বিভিন্ন ধরনের অপবাদ দেয়। এছাড়াও অভিযুক্ত হেলাল তাদের বাড়িতে গিয়ে জান্নাত ও তার মা সেলিনার চুল কেটে এলাকায় ঘুরাবে বলে হুমকি দিয়ে আসে।
হুমকির পর মানসিক চাপে দুপুর ১২টার দিকে বসতঘরের আড়ার সঙ্গে ওড়নায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে জান্নাত। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠায়।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, ঘটনার সঙ্গে জড়িত মো. হেলাল নামের একজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অন্য অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় রামগতি থানায় একটি মামলা করা হয়েছে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK