1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

দ্বীপ উন্নয়ন সংস্থার উদ্যোগে কবিরহাট ও সুবর্ণচর উপজেলায় প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

নোয়াখালী প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ১৯৩ বার পঠিত

দ্বীপ উন্নয়ন সংস্থার উদ্যোগে Supporting post flood affected communities শীর্ষক প্রকল্প অবহিকরণ সভা গত ২৪ অক্টোবর ২০২৪ নোয়াখালী জেলার কবিরহাট এবং ২৯ অক্টোবর ২০২৪ সুবর্নচর উপজেলার উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। বন্যা পরবর্তী ক্ষতিগ্রস্থ পরিবারসমূহে সহায়তা প্রদানের লক্ষ্যে কবিরহাট এবং সুবর্ণচর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় অন্যান্যের মধ্যে দুই উপজেলার উপজেলা জনস্বাস্থ্য ও প্রকৌশলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, উপজেলা সমবায় কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, উপজেলা শিক্ষা অফিসার, উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা এবং বিভিন্ন এনজিও প্রতিনিধি উপস্থিত ছিলেন। এ প্রকল্পের আওতায় বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবার সমূহে টয়লেট নির্মান ও মেরামত, নলকূপ স্থাপন ও মেরামত, গৃহস্থালী সামগ্রী বিতরণ, সবজী বীজ ও সার বিতরণের কার্যক্রম পরিচালিত হবে।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন দ্বীপ উন্নয়ন সংস্থার প্রশিক্ষণ ও প্রশাসনিক কর্মকর্তা আনোয়ার হোসেন, মনিটরিং অফিসার মোঃ হাছান উদ্দিন, সিনিয়র এলাকা সমন্বয়কারী মোঃ মোদাব্বের হোসেন, এলাকা সমন্বয়কারী মোঃ নুরনবী, এলাকা সমন্বয়কারী মোঃ নাজিম উদ্দিন এবং উপজেলার বিভিন্ন সামাজিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব। উক্ত সভায় সভাপতিত্ব করেন দ্বীপ উন্নয়ন সংস্থার কনসোটিয়াম ম্যানেজার মোঃ আহছানুল করিম ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK