1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

দোসরদের অবৈধ সম্পদের হিসেব নিতে হবে : খায়ের ভূঁইয়া

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ৮০ বার পঠিত

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মাধ্যমে শেখ হাসিনাসহ তার দোসরদের অবৈধ সম্পদের হিসেব নিতে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া।

তিনি আরও বলেন, অতীতে যারা এদেশে লুটপাট করেছে, লুণ্ঠন করেছে হাসিনাসহ তার দোসরদের সম্পদের হিসেব নিতে হবে। ইউনিয়ন ও গ্রামপর্যায়ে তাদের সম্পদের হিসেব নিতে হবে দুদকের মাধ্যমে।

আজ সোমবার (৪ আগস্ট) বিকেলে লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার রাখালিয়া উচ্চ বিদ্যালয়ে বিএনপির ওয়ার্ড প্রতিনিধি নির্বাচনের ভোটগ্রহণ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, হাসিনাসহ যারা নিরাপরাধ মানুষকে হত্যা নির্মমভাবে হত্যা করেছে। আয়নাঘর সৃষ্টি করে হাজার হাজার নেতাকর্মীকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে। আমাদের নেতা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীকে গুম করা হয়েছে। অদ্যাবধি পর্যন্ত তার কোন খবর পাইনি৷ আমাদের ৬২ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে বাড়ি ছাড়া করেছে।

এ সময় উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা বিএনপির আহ্বায়ক জেড এম নাজমুল ইসলাম মিঠু, সদস্য সচিব সফিকুর রহমান ভূঁইয়া, সাবেক সভাপতি মনিরুল ইসলাম হাওলাদার ও রায়পুর পৌরসভার সাবেক মেয়র এবিএম জিলানী প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK