1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

দেশের ১৮- ৪০ বছর বয়সী ব্যক্তিদের সামরিক প্রশিক্ষণ দেওয়ার দাবি

অহিদুজ্জামান রিপন চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫
  • ২৩৬ বার পঠিত
ভারতের আগ্রাসন দমাতে দেশের ১৮ থেকে ৪০ বছর বয়সী ব্যক্তিদের সামরিক প্রশিক্ষণ দেয়া দরকার বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লালবাগ থানার সহ সমন্বয়ক ও  সার্বভৌমত্ব আন্দোলনের সংগঠক রায়হান আহমেদ হিমেল। বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্ত এলাকার বাখোর আলী বাজারে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ভারতীয় আগ্রাসন থেকে বাংলাদেশকে রক্ষার জন্য যুবকদের সামরিক প্রশিক্ষণের বিকল্প নেই। ইতিমধ্যে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে চাপ সৃষ্টি করেছি। আশা করছি পর্যায়ক্রমে দ্রুত এ কার্যক্রম শুরু হবে। তিনি বলেন, দেশ ও সার্বভৌমত্বের মূল মালিক জনগণ। তাই সকল বৈদেশিক চুক্তি জনসম্মুখে প্রকাশ করতে হবে। বিশেষ করে হাসিনার কর্তৃত্ববাদ ও ফ্যাসিবাদী শাসন আমলে সম্পাদিত জাতীয় স্বার্থ ও দেশের সার্বভৌমত্ব পরিপন্থী সকল বৈশেশিক চুক্তি বাতিল করা। তবে দেশের সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজনে প্রতিরক্ষা ও সংবেদনশীল চুক্তি সমূহের গোপনীয়তা রাখা যাবে। তিনি বলেন, ভারত ভালোবাসে শুধু আওয়ামী লীগ দল কে। বাংলাদেশকে তারা কখনোই ভালবাসেনি। এজন্যই তারা এমন আগ্রসন চালাচ্ছে।
ভারত বিভিন্নভাবে বন্যার পানি দিয়ে আমাদের সমস্যা সৃষ্টি করে তাই পানি আগ্রাসন থেকে বাংলাদেশকে বাচাঁতে বর্ষার ও বন্যার পানি ধরে রাখার জন্য অবিলম্বে তিস্তা প্রকল্প বাস্তবায়ন করতে হবে। সংবাদ সম্মেলনে সার্বভৌমত্ব আন্দোলনের কেন্দ্রীয় প্রতিনিধি আল মুজাহিদ লিঠু বলেন, সীমান্ত এলাকার মানুষের দুঃখ দুর্দশার কথা দেশের সরকার কূটনৈতিকভাবে সমাধান করতে পারে। এতে সীমেন্তে শান্তি নিশ্চিত হবে। হ্যাঁ আসছি আমরা আসছি আসছি চলে আসছি, এসময় উপস্থিত ছিলেন সীমান্ত এলাকার অর্ধশত স্থানীয় বাসিন্দারা।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK