1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

দেশের ক্রীড়াঙ্গন রাজনীতি মুক্ত হওয়া উচিৎ-মির্জা ফখরুল

আহসান হাবিব রুবেল, ঠাকুরগাঁও প্রতিনিধি, 
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ২২২ বার পঠিত
দলমত নির্বিশেষে খেলাধুলা, ক্রীড়াঙ্গন রাজনীতিমুক্ত হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২০ জুন) বিকালে ঠাকুরগাঁওয়ের শহীদ মোহম্মদ আলী স্টেডিয়ামে মির্জা রুহুল আমিন স্মৃতি টুর্নামেন্টের ফাইনাল খেলা ও সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।মির্জা ফখরুল বলেন, ক্রীড়াঙ্গনে যেন দলমত ভাগাভাগি না করা হয়। ক্রীড়াঙ্গন রাজনীতি মুক্ত হওয়া উচিত। তিনি আরও বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে গণতন্ত্র প্রতিষ্ঠায় আমাদের নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। গত ১৫ বছরে দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে। আমি বিশ্বাস করি এখন সময় এসেছে ধ্বংস হওয়া প্রতিষ্ঠানগুলো নতুন করে গড়ে তোলার। এ দেশকে নতুন করে গড়ে তোলার।
এ সময় নিজ জেলার ক্রীড়ানুরাগী অনেক মানুষকে স্মরণ এবং স্মৃতিচারণ করেন তিনি। পাশাপাশি ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের প্রতি সম্মান জানিয়ে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, ঠাকুরগাঁও পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরীফ, টুর্নামেন্টের আহ্বায়ক নূরে শাহাদাত স্বজন প্রমুখ।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK