1. admin@anantabangla.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
উদ্যোক্তাদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা: ব্যবসায় সফল হতে হিসাব সমীকরণ ও প্রযোজ্য আইন জানা কতটা জরুরি? মাদরাসাতুল মানারের ১৫ শিক্ষার্থীকে হিফজ এওয়ার্ড প্রদান **নেত্রকোনায় বিজিবির অভিযানে ১৪ লাখ টাকার চোরাই পণ্য জব্দ—চোরাচালানের নেপথ্যে কারা?** **জাতীয় সংগীত ঘিরে নতুন আলোচনা, ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে ইসলামী ব্যাখ্যা—বিতর্কের কেন্দ্রে ‘আমার সোনার বাংলা’** মসজিদের দানবাক্স চুরির সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সংবাদিক **সিলেটে হামে মৃত্যুর সংখ্যা ছাড়াল ২০০—পরিস্থিতি কি আরও ভয়াবহ হচ্ছে?** **শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স-ডেগে মিলল ৩ কোটি ১৮ লাখ ২৩ হাজার ১৪৪ টাকা—এত বিপুল অর্থের হিসাব কী বলছে?** **হাওরজুড়ে ক্যারেটভর্তি হাঁসের ডিমের কোটি টাকার হাট—অর্থনীতির চাকা ঘোরাচ্ছে কোন অদৃশ্য শক্তি?** **নিষেধাজ্ঞার মধ্যেই মেঘনায় মাছ শিকার—তজুমদ্দিনে ১৮ জেলের কারাদণ্ড, জব্দ ৩ ট্রলার; নেপথ্যে কারা?** **সাংবাদিককে হত্যার হুমকি, বিএনপি নেতা পরিচয়ে চুন্নু—দল বলছে, সাধারণ সদস্যও নন; রহস্য কোথায়?**

দুর্গাপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে খোকন সভাপতি, মাসুম সম্পাদক

সোহেল খান দূর্জয় নেত্রকোনা জেলা প্রতিনিধি :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ১১২ বার পঠিত
নেত্রকোনার দুর্গাপুর প্রেসক্লাবের ১১তম পর্ষদের দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচন শেষ হয়েছে। এবার সভাপতি পদে তোবারক হোসেন খোকন ও সাধারণ সম্পাদক পদে মো. মাসুম বিল্লাহ নির্বাচিত হয়েছেন। সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে এ নির্বাচন সম্পন্ন হয়। এর আগে সকাল ১০টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত প্রেসক্লাব মিলনায়তনে ভোট গ্রহণ চলে।
এবারের নির্বাচনে নয়টি পদের বিপরীতে ১৬ জন প্রার্থী হয়েছিলেন। তবে চারটি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় পাঁচটি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে সভাপতি পদে তিন জন, সাধারণ সম্পাদক তিন জন, সহ-সভাপতি দু্ই জন, সহ-সাধারণ সম্পাদক দুই জন, কোষাধ্যক্ষ দুই জনসহ মোট ১২ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।
এতে সভাপতি পদে তোবারক হোসেন খোকন (দৈনিক যুগান্তর), সহ-সভাপতি পদে মো. মোহন মিয়া (দৈনিক সংবাদ), সাধারণ সম্পাদক পদে মো. মাসুম বিল্লাহ (দৈনিক প্রতিদিনের সংবাদ), সহ-সাধারণ সম্পাদক পদে রিফাত আহমেদ রাসেল (এখন টেলিভিশন), কোষাধ্যক্ষ পদে কালিদাস সাহা বাবু (দৈনিক নাগরিক ভাবনা) নির্বাচিত হয়েছেন।
এছাড়াও সাংগঠনিক সম্পাদক পদে পল্টন হাজং (সমকাল নিউজ ২৪ ডটকম), নির্বাহী সদস্য (১) পদে ধ্রুব সরকার (দৈনিক ইত্তেফাক), নির্বাহী সদস্য (২) জুয়েল রানা (দৈনিক সকালের সময়) ও নির্বাহী সদস্য (৩) আল নোমান শান্ত (দৈনিক কালের কন্ঠ) বিনা প্রতিদ্বদ্দ্ববিতায় নির্বাচিত হয়েছেন। উক্ত নির্বাচন পরিচালনায় ছিলেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. অমিত দত্ত, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বজলুর রহমান আনসারী ও উপজেলা সমাজ সেবা অফিসার মো. মাসুল তালুকদার।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK