1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

দুর্গাপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে অপহরণের ঘটনায় সংবাদ সম্মেলন

সোহেল খান দূর্জয় নেত্রকোনা জেলা প্রতিনিধি :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫
  • ৯৭ বার পঠিত
নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় ১১ বছর বয়সি এক মাদ্রাসা শিক্ষার্থীকে অপহরণ ও মারধরের ঘটনায় সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী দাদা বজলুর রহমান খান। মঙ্গলবার বিকেলে দুর্গাপুর পৌরশহরের দুর্গাপুর সাংবাদিক সমিতির কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কাকৈরগড়া ইউনিয়নের বরবাট্রা গ্রামের উক্ত শিক্ষার্থীর দাদা বজলুর রহমান খান।
তিনি লিখিত বক্তব্যে বলেন, কাকৈরগড়া ইউনিয়নের বড়বাট্টা গ্রামের আসাদ মিয়া, আবু ফাতা, হবি মিয়া, নূর বানুর সাথে দীর্ঘদিন যাবত জমি-জমাসহ পারিবারিক বিষয় নিয়ে ঝামেলা চলে আসছে। এরই জেরে গত সোমবার (২০জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে প্রাইভেট পড়া শেষে বাড়িতে যাওয়ার পথে রোকসানা আক্তারের বাড়ির সামনে পৌঁছামাত্র উল্লিখিত চারজন আমার নাতনীকে অপহরণ করে হবি মিয়ার বাড়িতে নিয়ে যায়।
তিনি আরও বলেন, আসাদ মিয়া হুকুম দেয় সামিয়াকে মেরে বস্তায় ভরে নদীতে ভাসিয়ে দিতে। এরপর সামিয়াকে হত্যার উদ্দেশ্যে নির্মমভাবে মারধর শুরু করে আবু ফাতা, হবি মিয়া ও নূরবানু। সামিয়ার ডাক চিৎকারে স্থানীয় ইয়াছমিন, সায়মা ও রোকসানা আক্তার এসে তাকে উদ্ধার করে। এসময় তারা হুমকি দেয়, আজ সামিয়া বেঁচে গেছে, পরবর্তীতে পেলে আর বাঁচতে দিবো না। এরপর সামিয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন মিয়া। এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, হারুনুর রশিদ লিটন, বজলুর রহমান খান, বিউটি খানম, রাসেল খান প্রমুখ।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK