1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

দুর্গাপুরে বাড়ির পেছনে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

সোহেল খান দূর্জয়, নেত্রকোনা জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৬ বার পঠিত
নেত্রকোনা দুর্গাপুর উপজেলায় বাড়ির পেছনে পুকুরের পানিতে ডুবে ২১ মাস বয়সি আহম্মাদ আল মাহির নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১০টার দিকে মৃতের বাড়ির পেছনে পুকুরে ডুবে আল মাহিরের মৃত্যু হয় এবং উপজেলার চন্ডিগড় ইউনিয়নে আলমপুর গ্রামের মো কামরুজ্জামান ও দুলনা আক্তার দম্পতির একমাত্র শিশু সন্তান আল মাহির।
পুলিশ সূত্রে জানা যায়, শিশু আল মাহির সাড়ে ১০টার দিকে বাড়ির উঠানে খেলা করতে ছিল। তার মা দুলনা আক্তার বাড়িতে ধানের কাজে ব্যস্ত ছিলেন। এই ফাঁকে পরিবারের অজান্তে মাহির হাটতে হাটতে বাড়ির পেছনে পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর শিশুটির মা তাকে খুঁজতে থাকেন।
খোঁজাখুজির এক পর্যায়ে মাহিরকে পুকুরের পানিতে ভাসতে দেখেন তার মা। ডাক চিৎকার করলে আশেপাশের লোকজন এসে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানকার জরুরি বিভাগের কর্তব্যরত ডাক্তার মাহিরকে মৃত ঘোষনা করেনা।
দুর্গাপুর থানার ওসি মো. বাচ্চু মিয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আবেদনের প্রেক্ষিতে বিনা ময়না তদন্তে শিশুটির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK