1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

দুই হাজার রোগী পেলেন বিনা মূল্যে চিকিৎসা ও ওষুধ

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশের সময় : রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১২৫ বার পঠিত

লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলায় হিউমিনিটি সার্ভিসেস বাংলাদেশের উদ্যোগে একটি বিনা মূল্যে ডেন্টাল চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলার ভাটরা উচ্চ বিদ্যালয় মাঠে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ৭০ জন বিশেষজ্ঞ ডেন্টাল চিকিৎসক ২০টি স্টেলে রোগীদের সেবা প্রদান করেন। আয়োজকরা জানান, অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে গ্রামীণ জনগোষ্ঠী বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে চিকিৎসা নিতে পারছে না। এদের কথা চিন্তা করে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ক্যাম্পের উদ্বোধন করেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খাঁন।

 

 

এ সময় উপস্থিত ছিলেন – রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম রবিন শীষ, উপজেলা বিএনপির আহ্বায়ক মোজাম্মেল হক মজু, রামগঞ্জ থানার ওসি মো. আবুল বাশার, উপজেলা বিএনপির সদস্যসচিব মাহবুবুর রহমান বাহার এবং ভাটরা উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক এ এস এম সেলিম। হিউমিনিটি সার্ভিসেস বাংলাদেশের সভাপতি ডা. জিয়াউর রহমান ও সংগঠনের উদ্যোক্তা আবু হান্নান লাভলুর নেতৃত্বে এ চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়েছে। আবু হান্নান বলেন, অর্থের অভাবে গ্রামের মানুষ প্রায়ই চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে। এ উদ্যোগের মাধ্যমে স্থানীয় জনগণ বিশেষজ্ঞ চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ পেয়ে উপকৃত হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK