1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

দুই বছরে সন্তানের গলায় ছুরি ধরে মাকে ধর্ষণের অভিযোগ,গ্রেপ্তার ৪

মোঃ রাকিব হাসান (পঞ্চগড় জেলা প্রতিনিধি):
  • প্রকাশের সময় : রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ১২৯ বার পঠিত
পঞ্চগড় সদর উপজেলায় দুই বছর বয়সী সন্তানের গলায় ছুরি ধরে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঘটনাটি ঘটে শুক্রবার (৪ জুলাই) গভীর রাতে সদর উপজেলার সুরিভিটা চা বাগান সংলগ্ন এলাকায়। অসুস্থ ছেলেকে নিয়ে বাবার বাড়ি যাওয়ার পথে গৃহবধূ পরিচিত একজন ইজিবাইক চালকের ডাকে সাড়া দিলে,সেখানে  ছয়জন মিলে তাকে নির্জন স্থানে নিয়ে যায়।পরে ছেলের গলায় ছুরি ধরে তাকে পালাক্রমে ধর্ষণ করা হয়।
পরে অচেতন অবস্থায় সড়কের পাশে ফেলে রেখে যায় অভিযুক্তরা। রাত ১টার দিকে ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।
ভুক্তভোগী জানান, “ছোট ছেলের গলায় ছুরি ধরে তারা আমাকে বাধ্য করে। পরিচিত চারজনসহ ছয়জন মিলে নির্যাতন করে।
শনিবার (৫ জুলাই) বিকেলে ভুক্তভোগী নারীবাদী হয়ে পঞ্চগড় সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও দুজনকে আসামি করে একটি মামলা করেছেন। এদিন সকালে পুলিশ উপজেলার জগদল বাজার এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করে।
সদর থানার ওসি আব্দুল্লা হিল জামান বলেন, শুক্রবার দিবাগত রাতে ৯৯৯ নম্বরে ফোন পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পৌঁছে। সেখানে অচেতন অবস্থায় এক নারী এবং তার সঙ্গে থাকা একটি দুই বছরের শিশুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়। নারীর জ্ঞান ফিরে এলে তিনি ঘটনার বিস্তারিত জানান। তিনি আরও বলেন, তার দেওয়া তথ্য অনুযায়ী এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে। ওই নারীর স্বাস্থ্য পরীক্ষা প্রক্রিয়াধীন রয়েছে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK