1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

দখলবাজির অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ১০৪ বার পঠিত
যশোরের মণিরামপুরে হরিদাসকাঠি ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আরজান হোসেনকে বহিষ্কার করা হয়েছে। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আসাদুজ্জামান মিন্টু জানান, সম্প্রতি হরিদাসকাঠি এলাকায় ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি আরজান হোসেনের বিরুদ্ধে চাঁদাবাজি, ঘের দখল, সরকারি গাছ কাটা, অবৈধ মাটি কাটা ছাড়াও সংখ্যালঘু পরিবারের এক ব্যক্তিকে নির্যাতনের অভিযোগ ওঠে। এতে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয়।
পরে উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেনের নির্দেশে সাংগঠনিক সম্পাদক খান শফিয়ার রহমানকে দায়িত্ব দেওয়া হয় বিষয়টি তদন্তের পর প্রতিবেদন দাখিল করতে। খান শফিয়ার রহমান তদন্ত করে অভিযোগের সত্যতা পেয়ে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। পরে সভাপতি এবং সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ জররী সভা করে আরজান হোসেনকে বহিষ্কার করেন।
আরজান হোসেন জানান, বহিষ্কারের কথা তিনি শুনেছেন। তবে কপি হাতে পাননি।
উল্লেখ্য, গত ১৯ মার্চ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদুল বারী রবুর উপস্থিতিতে মণিরামপুর উপজেলা বিএনপির জরুরি মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় হুশিয়ারি দেওয়া হয় বিএনপির যেকোন নেতাকর্মীর বিরুদ্ধে চাঁদাবাজি, দখলবাজিসহ সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ প্রমানিত হলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে। এ ঘোষণার মাত্র তিনদিন পর প্রথম বহিষ্কার করা হলো আরজান হোসেনকে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK