1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

তেতুলিয়া উপজেলা ইসরাইল বিরোধী বিক্ষোভ মিছিল 

মোঃ রাকিব হাসান (পঞ্চগড় জেলা প্রতিনিধি)
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ৮৩ বার পঠিত
মোঃ রাকিব হাসান (পঞ্চগড় জেলা প্রতিনিধি)
তেতুলিয়া উপজেলা ছাত্রদলের উদ্যোগে ফিলিস্তিনের গাজা ও রাফায় গণহত্যার প্রতিবাদে ইসরাইলর বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ  অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (৮এপ্রিল) তেঁতুলিয়া সরকারি কলেজ ও ভজনপুর ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভজনপুর বাজার গোল চত্ত্বরে এসে শেষ হয়।
ছাত্রদলের বিক্ষোভ ও সমাবেশে উপস্থিত ছিলেন,উপজেলা সাবেক ছাত্রনেতা হামিদুল হাসান লাবু,উপজেলা ছাত্রদলের আহবায়ক নুরুজ্জামান দুলাল,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক,তেঁতুলিয়া সরকারি কলেজ শাখা ছাত্রদল ,কলেজ শাখা ছাত্রদলের আহবায় ইমন,সদস্য সচিব আদনান, ভজনপুর ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক আল মামুন, সদস্য সচিব মো শাকিল সহ খালেদা জিয়া বালিকা দি-মুখী  উচ্চ বিদ্যালয় ছাত্রীগন ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
কর্মসূচিতে বক্তারা বলেন, বিশ্ব শক্তিগুলোর নিরবতা অমানবিক ও প্রশ্নবিদ্ধ। অবিলম্বে গাজায় হামলা বন্ধ করতে হবে এবং দখলদারদের বিচারের আওতায় আনতে হবে। বক্তারা আরোও বলেন, অনতিবিলম্বে মার্কিন মদদে গাজায় চলমান গণহত্যার প্রতিবাদে রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানাতে হবে এবং বৈশ্বিক পরিমণ্ডলে ফিলিস্তিনের পক্ষে জনমত গঠন ও কূটনৈতিক চাপ সৃষ্টি করতে হবে। তেঁতুলিয়া তথা বাংলাদেশ থেকে ইসরাইলের পণ্য সমূহ বয়কট করে দোকান দারদের কেউ তাদের পণ্য বিক্রি  করা থেকে বিরত থাকার আহবান জানান।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK