1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

তারুণ্যের উৎসবে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ও ডাস্টবিন বিতরণ

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশের সময় : শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৯৪ বার পঠিত

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে লক্ষ্মীপুর সদর উপজেলার গড়ার প্রত্যয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ও ডাস্টবিন বিতরণ করা শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুর জেলা শহরের ঐতিহাসিক দালাল বাজারে উপজেলা প্রশাসনের আয়োজনে এ পরিষ্কার পরিচ্ছন্নতা ডাস্টবিন বিতরণ করা হয়েছে। এ পরিষ্কার পরিচ্ছন্নতা একশত ডাস্টবিন বিতরণ শুরু করেন উপজেলা প্রশাসন। এ অভিযানের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জেপি দেওয়ান। এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা।

 

এ সময় উপস্থিতি ছিলেন – দালাল বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, বাজার কমিটির সভাপতি বিটু পাটোয়ারী ভলেন্টিয়ার বাংলাদেশ সদস্য ও বিভিন্ন স্কুল পড়ুয়া স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের মধ্যে সচেতনতার জন্য এ অভিযান পরিচালনা করা হয়েছে। পাশাপাশি দালাল বাজারের চারপাশে অবস্থানরত সব খাবার দোকানের আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং সঙ্গে ডাস্টবিন রাখার জন্য নির্দেশ দেন অতিরিক্ত জেলা প্রশাসক জেপি দেয়ান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK