1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

তজুমদ্দিনে শিশু শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

খন্দকার নিরব, ভোলা জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ১২৩ বার পঠিত

ভোলার তজুমদ্দিনে গলায় রশি পেঁচানো ঝুলন্ত অবস্থায় মোঃ আব্দুর রহিম (১৩) নামের শিশু শ্রমিকের লাশ উদ্ধার। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকাল ৪ টার দিকে উপজেলার শম্ভুপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড চর কোরালমারা গ্রামে জুলফিকার আলী ভুট্টোর মুরগির খামারে এই ঘটনা ঘটে।

রহিম উপজেলার শশীগঞ্জ এলাকার মো. নাগর মাঝি ও মোসাঃ ফুলজান বেগম দম্পতির ৫ম সন্তান। শম্ভুপুর ইউনিয়ন ৫ নম্বর ওয়ার্ডের জুলফিকার আলী ভুট্টোর মুরগির খামারে শ্রমিকের কাজ করে।

নিহতের “মা” জানিয়েছেন, রহিম গত ২ বছর যাবত জুলফিকার আলী ভুট্টো (৫৫) এর মুরগির খামারে কাজ করে। বিকাল আনুমানিক ৪ টার সময় জুলফিকার আলী মোবাইল ফোনের মাধ্যমে আমার স্বামীকে জানিয়েছেন রহিম গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আমার স্বামী তাৎক্ষণিক চট্টগ্রাম থেকে আমাকে মোবাইল ফোনের মাধ্যমে জানালে আমি আমার নিকট আত্মীয়-স্বজন নিয়ে ঘটনাস্থলে হাজির হয়ে দেখি আমার ছেলে রাস্তার পাশে উত্তর শিহরী অবস্থায় কালো চাদর দ্বারা ঢাকা আছে। আমি উক্ত চাদর সরিয়ে দেখি আমার ছেলে রহিম (১৩) এর নাক দিয়ে রক্ত পরে এবং গলার বাম পাশে ০২টি কালো শিরা দাগ আছে। পরবর্তীতে আমি জানতে পারি যে, স্থানীয় মোঃ হাসান (৭) ঘটনাস্থলে গিয়ে আমার ছেলে রহিম (১৩) এর পা মুরগির ফার্মের নিচ দিয়ে ঝুলতে দেখে ডাক চিৎকার করে। তখন মোঃ হাসানের ডাক চিৎকার শুনে জুলফিকার আলী ভুট্টুর ছেলে ফরহাদ দৌড়ে ঘটনাস্থলে এসে আমার ছেলে রহিম (১৩) কে গলায় ফাঁস দেয়া অবস্থায় দেখে স্থানীয় লোকজনদের সহযোগীতায় মৃত অবস্থায় উদ্ধার করেন। পরে থানায় সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ ময়না তদন্তের জন্য ভোলা মর্গে প্রেরণ করে। এ ঘটনায় আমি বাদী হয়ে তজুমদ্দিন থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছি।

এ বিষয়ে জানতে চাইলে তজুমদ্দিন থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভোলা মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK