1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

তজুমদ্দিনে শহীদ জিয়া গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত 

খন্দকার নিরব, ভোলা জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ৯৫ বার পঠিত

ভোলার তজুমদ্দিনে শহীদ জিয়া গোল্ডকাপ শর্ট পিচ নাইট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে মেঘনা পাড়াকে ৫ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে নাইন স্টার একাদশ। তজুমদ্দিন হ্যালি প্যাড সংলগ্ন মাঠে শনিবার দিবাগত রাতে টুর্নামেন্টের ফাইনাল শেষে প্রধান অতিথি উপজেলা যুবদলের আহ্বায়ক হাসান মোহাম্মদ সাফা পিন্টু বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার এবং প্রাইজমানি তুলে দেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ শাহাবুদ্দিন, উপজেলা ছাত্রদল আহ্বায়ক মোঃ মামুন হোসেন, সদস্য সচিব শরিফ হাওলাদার, যুগ্ম আহ্বায়ক শাহীন আলম অভি, সোহেল তানভীর, মোঃ নাসিম, ইব্রাহীম গাজী, শাহরিয়ার সেজান, তজুমদ্দিন সরকারি কলেজ ছাত্রদল আহ্বায়ক মোঃ রাসেল আহমেদ, মোঃ সজীব, মোঃ রাজিব, মেহেদী হাসান, তজুমদ্দিন রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক খন্দকার নিরব প্রমূখ।

টুর্নামেন্টটির আয়োজন করেছে, চাঁদপুর ইউনিয়ন (দক্ষিণ) ছাত্রদল। ১৪টি দল নিয়ে আয়োজিত এই টুর্নামেন্ট শুরু হয় গত ৩রা ডিসেম্বর। প্রতিটি ম্যাচই বেশ উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে শেষ হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK