1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

তজুমদ্দিনে মেজর হাফিজের আগমনে উৎফুল্ল বিএনপি নেতাকর্মীরা

খন্দকার নিরব, ভোলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ৩৬১ বার পঠিত

তজুমদ্দিনে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মেজর অবঃ হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম এর আগমনে উৎফুল্ল স্থানীয় বিএনপি’র নেতাকর্মীরা।

শুক্রবার (২৫ অক্টোবর) দুপুরে তজুমদ্দিন উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিংয়ে মেজর হাফিজ বলেন, জনগন মনে করে ছাত্র জনতা ও রাজনৈতিক দলসমূহের প্রচেষ্টায় দ্বিতীয় বারের মত এই দেশটা স্বাধীন হয়েছে। আমরা নিরপেক্ষ পররাষ্ট্রনীতি অবলম্বন করবো। আমরা কোনো দেশের গোলাম হয়ে থাকতে রাজি না। অপকর্ম করার জন্য রাজনীতি করি না। বিএনপি ভদ্রলোকের দল। কারো অপরাধের দায় বিএনপি নেবে না। আমরা মনে করি দলমত নির্বিশেষে এখানে মানুষ মিলেমিশে বসবাস করবে। অতীতের তুলনায় তজুমদ্দিন-লালমোহন শান্তির নীড়ে পরিণত হবে।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র আহ্বায়ক গোলাম মোস্তফা মিন্টু, সদস্য সচিব ওমর আসাদ রিন্টু, যুগ্ম আহবায়ক মাকসুদুর রহমান, জাকির হোসেন হাওলাদার, চাঁদপুর ইউনিয়ন (দক্ষিণ) বিএনপি’র সভাপতি মহিউদ্দিন জুলফিকার, সোনাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন পাটোয়ারী, সোনাপুর ইউনিয়ন বিএনপি নেতা ডাঃ ফিরোজ শিকদার, জাকির হোসেন মনু, চাচড়া ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আবুল কালাম নিরব, উপজেলা ওলামা দলের সভাপতি মাওঃ আঃ হালিম জাহাঙ্গীর, উপজেলা যুবদলের আহ্বায়ক হাসান মোহাম্মদ সাফা পিন্টু, সদস্য সচিব শাজাহান, উপজেলা মৎস্যজীবি দলের সভাপতি কামাল উদ্দিন, সম্পাদক রুহুল আমিন খোকন, শ্রমিক দলের সভাপতি ইকবাল হোসেন লিটন, উপজেলা ছাত্রদল আহ্বায়ক মোঃ মামুন হোসেন, তজুমদ্দিন সরকারি কলেজ ছাত্রদল আহ্বায়ক মোঃ রাসেল আহমেদসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মী।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK