1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

তজুমদ্দিনে মেজর (অব.) হাফিজ উ. আহমেদ গোল্ডকাপ নাইট শর্টপীচ ক্রিকেট টুর্নামেন্ট

খন্দকার নিরব, ভোলা জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৩০ বার পঠিত

ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, মাদক ছেড়ে, মাঠে চল’ স্লোগানকে সামনে রেখে ভোলার তজুমদ্দিনে “মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম নাইট গোল্ডকাপ শর্টপীচ ক্রিকেট টুর্নামেন্ট” উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টায় চাঁদপুর ইউনিয়ন (দক্ষিণ) ছাত্রদল ও মহাজন ক্রিয়া পরিষদের আয়োজনে উপজেলার কালিবাজার সংলগ্ন মাঠে টুর্নামেন্টটির উদ্বোধন করেন, তজুমদ্দিন প্রেসক্লাব আহ্বায়ক ফখরে আজম পলাশ।

প্রধান অতিথির বক্তব্যে ফখরে আজম পলাশ বলেন, দেশের নতুন প্রজন্মকে মাদক ও অন্যান্য অসামাজিক কাজ থেকে বিরত রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই, সুন্দর সমাজ গড়তে ও বিভিন্ন সামাজিক কাজ করতে তরুণদের এগিয়ে আসতে হবে। এতে সকল প্রকার সহযোগীতার আশ্বাস দেন তিনি।

চাঁদপুর ইউনিয়ন (দক্ষিণ) বিএনপির সাধারণ সম্পাদক বশির উল্লাহ হাওলাদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তজুমদ্দিন প্রেস ক্লাবের যুগ্ন আহবায়ক ও রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক এম.এ হালিম, উপজেলা যুবদল নেতা ও ক্রিয়াসংস্থার সদস্য জাবেদ হোসেন দীপু, উপজেলা যুবদল নেতা মোঃ আল আমিন, তজুমদ্দিন উপজেলা ছাত্র দলের যুগ্ন আহবায়ক শাহীন আলম অভি, মোঃ হুমায়ুন, সোহেল তানভীর, শাহরিয়ার সেজান, তজুমদ্দিন রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক খন্দকার নিরব, তজুমদ্দিন সরকারি কলেজ ছাত্রদল আহ্বায়ক মোঃ রাসেল আহমেদ, যুগ্ম আহ্বায়ক মোঃ সজীব প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK