1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

তজুমদ্দিনে বিএনপি’র দু’পক্ষের মারামারির ঘটনায় আহত ১১ জন।

খন্দকার নিরব, জেলা প্রতিনিধি (ভোলা)।।
  • প্রকাশের সময় : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৩ বার পঠিত

ভোলার তজুমদ্দিন উপজেলার চাঁচড়া ইউনিয়নে “বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একাধিক মামলা খারিজ পাওয়ায় আনন্দ মিছিল’কে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মারামারির ঘটনা ঘটেছে। এঘটনায় ১১ জন আহত হয়ে তজুমদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন।

শুক্রবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় চাঁচড়ায় ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম ও উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক ইব্রাহীম হাওলাদার সমর্থকদের মধ্যে এ মারামারির ঘটনা ঘটে।

জানা গেছে, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মামলা খারিজ পাওয়ায় ইব্রাহিম হাওলাদার সমর্থকরা ইউনিয়ন পরিষদের সামনের দলীয় কার্যালয়ে সভা করছিল। এসময় মোঃ জাহাঙ্গীর আলমের অনুসারীরা আনন্দ মিছিল বের করলে দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এঘটনায় ১১ জন আহত হন।

আহতরা হলেন, ইব্রাহীম (২৬), রাকিব (৩০), আঃ জলিল (৬২), মফিজ (৪৫), ইমন (১৫), নিরব (৫০), মাকছুদুর রহমান (৫৫), সোহেল (২৮), শিপন (১৭), মমিন (৩৫), জসিম (৩৭)।

তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার তাহমিনা আক্তার ননী সাংবাদিকদের জানিয়েছেন, গুরুতর আহত ৩ জনকে হাসপাতালে ভর্তি দেওয়া হয়েছে এবং ৮ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় প্রেরণ করা হয়েছে।

তজুমদ্দিন থানা ডিউটি অফিসার মোঃ রায়হান জানিয়েছেন, এ ঘটনায় এখনো থানায় কোন মামলা রুজু হয়নি। তবে অভিযোগ পাওয়া গেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK