1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

তজুমদ্দিনে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত 

খন্দকার নিরব, ভোলা জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫
  • ২৩৯ বার পঠিত

ভোলার তজুমদ্দিনে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলা ছাত্রদলের আয়োজনে তজুমদ্দিন সরকারি কলেজ মাঠ থেকে একটি আনন্দ র‌্যালি বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

পরে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে আয়োজিত আলোচনা সভায় উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ মামুন হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম মোস্তফা মিন্টু, সদস্য সচিব ওমর আসাদ রিন্টু, যুগ্ম আহ্বায়ক একেএম মহিউদ্দিন জুলফিকার, উপজেলা যুবদল আহ্বায়ক হাসান মোহাম্মদ সাফা পিন্টু।

এসময় উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শরিফ হাওলাদারের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদল যুগ্ম আহ্বায়ক, শাহীন আলম অভি, কামরুল হাসান হুমায়ুন, শাহরিয়ার সেজান, মহিবুল্লাহ রামীম, সোহেল তানভীর, ইব্রাহীম গাজী, জুলফিকার হাওলাদার, রিয়াজ মান্না, সরকারি কলেজ ছাত্রদল আহ্বায়ক রাসেল আহমেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান মমিন, যুগ্ম আহ্বায়ক মোঃ সজীব, চাঁদপুর ইউনিয়ন (উত্তর) ছাত্রদল সভাপতি নাজিম উদ্দিন, সম্পাদক মোঃ সোহেল, চাঁদপুর ইউনিয়ন (দক্ষিণ) ছাত্রদল সভাপতি জুয়েল পাঞ্চায়েত, সাধারণ সম্পাদক সাব্বির তালুকদার, সহ-সভাপতি খন্দকার নিরব, সোনাপুর ইউনিয়ন ছাত্রদল সভাপতি নেওয়াজ শরীফ, সম্পাদক মোঃ শামীম, শম্ভুপুর ইউনিয়ন (দক্ষিণ) ছাত্রদল সভাপতি আর রহমান শুভ, সম্পাদক রুবেল রেজা, শম্ভুপুর ইউনিয়ন (উত্তর) ছাত্রদল সভাপতি মোঃ সোহেল, সিনিয়র যুগ্ম সম্পাদক নাঈম হাওলাদার, চাঁচড়া ইউনিয়ন ছাত্রদল সভাপতি রুবেল মির্জা, সম্পাদক সবুজ তালুকদার, মলংচড়া ইউনিয়ন ছাত্রদল সভাপতি মোঃ বাহারুল সম্পাদক মোঃ শামীম সহ উপজেলা ও ইউনিয়ন ছাত্রদল নেতাকর্মী।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK