1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

তজুমদ্দিনে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

খন্দকার নিরব, ভোলা জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ৮৪ বার পঠিত

আপনার পুলিশ, আপনার পাশে, তথ্য নিন সেবা দিন এই প্রতিপাদ্য নিয়ে ভোলার তজুমদ্দিন থানার আয়োজনে সর্বসাধারণের মতামত ও সমস্যা নিয়ে পুলিশের সঙ্গে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে থানা কমপ্লেক্সে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা সহকারী পুলিশ সুপার মোঃ মাসুম বিল্লাহ। তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন তজুমদ্দিন উপজেলা বিএনপি আহ্বায়ক গোলাম মোস্তফা মিন্টু ও সদস্য সচিব ওমর আসাদ রিন্টু।

জনসাধারণের অংশগ্রহণে কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং কার্যক্রম জোরদার করার লক্ষ্যে এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে মতামত তুলে ধরেন উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক জাকির হোসেন হাওলাদার, একেএম মহিউদ্দিন জুলফিকার, গোলাম সরোয়ার, জামায়াতে ইসলামীর আমির মাওঃ আঃ রব, মলংচড়া বিএনপি’র সভাপতি মোঃ হোসেন পাটোয়ারী, চাচড়া বিএনপির সম্পাদক আবুল কালাম নিরব, প্রেসক্লাবের সভাপতি ফখরে আজম পলাশ, যুগ্ম আহবায়ক সাইদুল হক মুরাদ, সেচ্ছাসেবক দলের আহবায়ক মিজানুর রহমান পাটোয়ারীসহ

জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তি, কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

জেলা সহকারী পুলিশ সুপার মোঃ মাসুম বিল্লাহ বলেন, মাদকবিরোধী, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজি, জঙ্গিবাদবিরোধী সমাজ গড়তে হবে। পুলিশ জনগণের শত্রু নয়, বন্ধু। পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করুন। পুলিশ জনগণের সেবক হয়ে সবসময় পাশে থেকে কাজ করছে এবং করবে। মাদকের সঙ্গে কোনো আপোষ নেই।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK