1. admin@anantabangla.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
উদ্যোক্তাদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা: ব্যবসায় সফল হতে হিসাব সমীকরণ ও প্রযোজ্য আইন জানা কতটা জরুরি? মাদরাসাতুল মানারের ১৫ শিক্ষার্থীকে হিফজ এওয়ার্ড প্রদান **নেত্রকোনায় বিজিবির অভিযানে ১৪ লাখ টাকার চোরাই পণ্য জব্দ—চোরাচালানের নেপথ্যে কারা?** **জাতীয় সংগীত ঘিরে নতুন আলোচনা, ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে ইসলামী ব্যাখ্যা—বিতর্কের কেন্দ্রে ‘আমার সোনার বাংলা’** মসজিদের দানবাক্স চুরির সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সংবাদিক **সিলেটে হামে মৃত্যুর সংখ্যা ছাড়াল ২০০—পরিস্থিতি কি আরও ভয়াবহ হচ্ছে?** **শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স-ডেগে মিলল ৩ কোটি ১৮ লাখ ২৩ হাজার ১৪৪ টাকা—এত বিপুল অর্থের হিসাব কী বলছে?** **হাওরজুড়ে ক্যারেটভর্তি হাঁসের ডিমের কোটি টাকার হাট—অর্থনীতির চাকা ঘোরাচ্ছে কোন অদৃশ্য শক্তি?** **নিষেধাজ্ঞার মধ্যেই মেঘনায় মাছ শিকার—তজুমদ্দিনে ১৮ জেলের কারাদণ্ড, জব্দ ৩ ট্রলার; নেপথ্যে কারা?** **সাংবাদিককে হত্যার হুমকি, বিএনপি নেতা পরিচয়ে চুন্নু—দল বলছে, সাধারণ সদস্যও নন; রহস্য কোথায়?**

তজুমদ্দিনে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু; রুজু হয়েছে অপমৃত্যু মামলা

খন্দকার নিরব, ভোলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ২১২ বার পঠিত

ভোলার তজুমদ্দিনে ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে পুকুরের পানিতে ডুবে। সোমবার (২৮ অক্টোবর) দুপুরে উপজেলার সোনারপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড ধনু হাওলাদার বাড়িতে ঘটে মর্মান্তিক এই ঘটনা।

মৃত ৩ শিশুর মধ্যে ২ শিশুর বাড়ি বোরহানউদ্দিন উপজেলাধীন হাকিম উদ্দিন বাজার সংলগ্ন হাসাননগর ৪নং ওয়ার্ডে। তাদের নাম মিম আক্তার (১০) ও মার্জিয়া বেগম (৭)। তারা দু’জন সম্পর্কে আপন বোন। তাদের বাবা মোঃ হোসেন প্রবাসে থাকেন।

অপর শিশুর নাম রাফিয়া আক্তার (৮)। রাফিয়া ধনু হাওলাদার বাড়ির প্রবাসী মোঃ মোর্শেদ মিয়ার মেয়ে। মিম, মার্জিয়া ও রাফিয়া সম্পর্কে খালা-বোনজি। গত ৪ দিন আগে মিম এবং মার্জিয়া ইন্দ্রনারায়ণপুর গ্রামে তাদের নানা বাড়িতে বেড়াতে এসেছেন।

মৃত ৩ শিশুর পরিবার সাংবাদিকদের জানিয়েছেন, সোমবার দুপুরে মিম, মার্জিয়া, রাফিয়া বাড়ির পুকুরে গোসল করতে যায়। দীর্ঘক্ষণ পরিবারের লোকজন তাদেরকে দেখতে না পেয়ে খোঁজতে শুরু করেন। কোথাও খোঁজে না পেয়ে পুকুরের ঘাটলায় গিয়ে দেখেন, ৩ বাচ্চার জামাকাপড় ঘাটলায় পড়ে আছে। এরপর পরিবারের সন্দেহ হলে তাঁরা পুকুরে জাল ছুঁড়লে এঁকে এঁকে ৩ শিশুর মরদেহ ভেসে ওঠে।

শিশু তিনটির পরিবার সুত্রে জানা যায়, জালে প্রথমে মিমের মরদেহ ভেসে ওঠে। এর ১০ মিনিট পর মার্জিয়ার মরদেহ এবং ৩০ মিনিট পর রাফিয়ার মরদেহ ভেসে ওঠে। তারা আর বেঁচে নেই এমনটা নিশ্চিত হওয়ার পরেও চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি মৃত ঘোষণা করেন।

এদিকে এ ঘটনায় সোনাপুর ইউনিয়নের ইন্দ্রনারায়নপুর গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। একই বাড়িতে ৩ শিশুর মর্মান্তিক মৃত্যুতে শোকে স্তব্ধ এলাকাবাসী। ফুটফুটে ৩ শিশুকে হারিয়ে পাগলপ্রায় মা। প্রবাস থেকে ভিডিও কলে ৩ শিশুর নিথর দেহ দেখছেন তাদের বাবা। বাকরুদ্ধ নানা-নানি। থানায় অপমৃত্যু মামলা রুজু হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK