1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

তজুমদ্দিনে গোল্ডকাপ শর্টপীচ নাইট ক্রিকেট টুর্নামেন্ট এর উদ্বোধন 

খন্দকার নিরব, ভোলা জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫
  • ৭৫ বার পঠিত

ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, মাদক ছেড়ে, মাঠে চল’ স্লোগানকে সামনে রেখে ভোলার তজুমদ্দিনে “মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম গোল্ডকাপ শর্টপীচ নাইট ক্রিকেট টুর্নামেন্ট” উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১ জানুয়ারি) রাত সাড়ে ৮ টায় তজুমদ্দিন সরকারি কলেজ ছাত্রদলের আয়োজনে উপজেলার চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে টুর্নামেন্টটির উদ্বোধন করেন, তজুমদ্দিন থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন ও তজুমদ্দিন উপজেলা বিএনপির সদস্য সচিব ওমর আসাদ রিন্টু।

এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর ইউনিয়ন (উত্তর) বিএনপি’র সভাপতি রবিউল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক হাসান মোহাম্মদ সাফা পিন্টু, যুগ্ন আহ্বায়ক ইকবাল হাসান মায়া, মোঃ শাহাবুদ্দিন, মোঃ ফরিদ উদ্দিন ফকির, চাঁদপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জোসেফ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এমএ হালিম, সদস্য জাবেদ হোসেন দিপু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আল মামুন, উপজেলা যুবদল নেতা মোঃ আল আমিন, উপজেলা ছাত্রদল আহ্বায়ক মোঃ মামুন হোসেন, যুগ্ম আহ্বায়ক শাহিন আলম অভি, সোহেল তানভীর, মোঃ নাসিম প্রমুখ।

সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, তজুমদ্দিন সরকারি কলেজ ছাত্রদল আহ্বায়ক মোঃ রাসেল আহমেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান মমিন, যুগ্ম আহ্বায়ক মোঃ সজীব, মিজান চৌধুরী ও মোঃ রাজিব।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK