1. admin@anantabangla.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
উদ্যোক্তাদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা: ব্যবসায় সফল হতে হিসাব সমীকরণ ও প্রযোজ্য আইন জানা কতটা জরুরি? মাদরাসাতুল মানারের ১৫ শিক্ষার্থীকে হিফজ এওয়ার্ড প্রদান **নেত্রকোনায় বিজিবির অভিযানে ১৪ লাখ টাকার চোরাই পণ্য জব্দ—চোরাচালানের নেপথ্যে কারা?** **জাতীয় সংগীত ঘিরে নতুন আলোচনা, ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে ইসলামী ব্যাখ্যা—বিতর্কের কেন্দ্রে ‘আমার সোনার বাংলা’** মসজিদের দানবাক্স চুরির সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সংবাদিক **সিলেটে হামে মৃত্যুর সংখ্যা ছাড়াল ২০০—পরিস্থিতি কি আরও ভয়াবহ হচ্ছে?** **শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স-ডেগে মিলল ৩ কোটি ১৮ লাখ ২৩ হাজার ১৪৪ টাকা—এত বিপুল অর্থের হিসাব কী বলছে?** **হাওরজুড়ে ক্যারেটভর্তি হাঁসের ডিমের কোটি টাকার হাট—অর্থনীতির চাকা ঘোরাচ্ছে কোন অদৃশ্য শক্তি?** **নিষেধাজ্ঞার মধ্যেই মেঘনায় মাছ শিকার—তজুমদ্দিনে ১৮ জেলের কারাদণ্ড, জব্দ ৩ ট্রলার; নেপথ্যে কারা?** **সাংবাদিককে হত্যার হুমকি, বিএনপি নেতা পরিচয়ে চুন্নু—দল বলছে, সাধারণ সদস্যও নন; রহস্য কোথায়?**

তজুমদ্দিনে ইয়াবাসহ পাঁচজন আটক 

খন্দকার নিরব, ভোলা জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ১১৩ বার পঠিত

ভোলার তজুমদ্দিনে মাদকদ্রব্য ইয়াবাসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। সোমবার (১ ডিসেম্বর) সকালে উপজেলার শম্ভুপুর ইউনিয়নের কোড়ালমারা জমাদার বাড়ি এলাকার আরিফের মাছের ঘেরের টংঘর থেকে তাদের আটক করা হয়েছে।

তজুমদ্দিন থানা অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল মামুন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আবু বকর সিদ্দিকের নেতৃত্বে পুলিশের টিম অভিযান চালিয়ে ৫ জনকে একটি মাছের ঘেরের টং ঘর থেকে আটক করে। এসময় তাদের তল্লাশি করে ৩৫ পিচ ইয়াবা টেবলেট (মাদকদ্রব্য) উদ্ধার করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আবু বকর সিদ্দিক জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে মামলা নং ০১। আটককৃত আসামিরা হলো, শম্ভুপুর ইউনিয়নের কোড়ালমারা গ্রামের মোঃ হানিফের ছেলে মোঃ সিরাজ (৩৫), নুরুজ্জামানের ছেলে তাজুল (২৯), তোফাজ্জলের ছেলে মোঃ আকতার (২৪), উত্তর চাচড়া ৪নং ওয়ার্ডের আবু তাহেরের ছেলে মোঃ আরিফ (১৯), লালমোহন উপজেলার আবুগঞ্জ বাজার এলাকার জয়নাল আবেদীনের ছেলে মোঃ তামিম (১৯)।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK