1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

তজুমদ্দিনে আগ্নেয়াস্ত্রসহ পাঁচ ডাকাত আটক 

খন্দকার নিরব, ভোলাঃ
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ৯৯ বার পঠিত

খন্দকার নিরব, ভোলাঃ

ভোলার তজুমদ্দিন উপজেলার চর মোজাম্মেল এলাকায় অভিযান চালিয়ে ৫ জলদস্যুকে আটক করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন। বৃহস্পতিবার (২৭ মার্চ) মধ্যরাত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সকাল ১১ টায় কোস্টগার্ড দক্ষিণ জোনের লেফটেন্যান্ট কমান্ডার রিফাত আহমেদ এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদেরকে এ তথ্য জানান।

আটক ব্যক্তিরা হলেন, চর মোজাম্মেল এলাকার মো. হারুন দফাদার, রুবেল হোসেন, কবির মাঝি, মো. ইউনুস ও ফেরদৌস ওরফে হেজু।

কোস্টগার্ড জানায়, আটককৃত জলদস্যুরা চর মোজাম্মেল এলাকার সালাউদ্দিন বাহিনীর সক্রিয় সদস্য। তাঁরা দীর্ঘদিন যাবত ভোলার মেঘনা নদীতে ডাকাতি করে আসছেন বলে কোস্টকার্ডের কাছে অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৭টি আগ্নেয়াস্ত্র, ৪ রাউন্ড গোলা এবং ৪টি রকেট প্লেয়ার জব্দ করা হয়।

পরে আটককৃত জলদস্যু ও জব্দকৃত সকল আলামত ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK