1. admin@anantabangla.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
উদ্যোক্তাদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা: ব্যবসায় সফল হতে হিসাব সমীকরণ ও প্রযোজ্য আইন জানা কতটা জরুরি? মাদরাসাতুল মানারের ১৫ শিক্ষার্থীকে হিফজ এওয়ার্ড প্রদান **নেত্রকোনায় বিজিবির অভিযানে ১৪ লাখ টাকার চোরাই পণ্য জব্দ—চোরাচালানের নেপথ্যে কারা?** **জাতীয় সংগীত ঘিরে নতুন আলোচনা, ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে ইসলামী ব্যাখ্যা—বিতর্কের কেন্দ্রে ‘আমার সোনার বাংলা’** মসজিদের দানবাক্স চুরির সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সংবাদিক **সিলেটে হামে মৃত্যুর সংখ্যা ছাড়াল ২০০—পরিস্থিতি কি আরও ভয়াবহ হচ্ছে?** **শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স-ডেগে মিলল ৩ কোটি ১৮ লাখ ২৩ হাজার ১৪৪ টাকা—এত বিপুল অর্থের হিসাব কী বলছে?** **হাওরজুড়ে ক্যারেটভর্তি হাঁসের ডিমের কোটি টাকার হাট—অর্থনীতির চাকা ঘোরাচ্ছে কোন অদৃশ্য শক্তি?** **নিষেধাজ্ঞার মধ্যেই মেঘনায় মাছ শিকার—তজুমদ্দিনে ১৮ জেলের কারাদণ্ড, জব্দ ৩ ট্রলার; নেপথ্যে কারা?** **সাংবাদিককে হত্যার হুমকি, বিএনপি নেতা পরিচয়ে চুন্নু—দল বলছে, সাধারণ সদস্যও নন; রহস্য কোথায়?**

তজুমদ্দিনে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত 

খন্দকার নিরব, ভোলা জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ১৮৮ বার পঠিত

ভোলার তজুমদ্দিনে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ জানুয়ারী) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভ দেবনাথ এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, তজুমদ্দিন থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপি’র প্রতিনিধি হিসেবে ও প্রেসক্লাব যুগ্ম আহ্বায়ক সাইদুল হক মুরাদ, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাও. মোঃ আব্দুর রব, খেলাফত মজলিসের আমির মাও. মোঃ আব্দুর রাজ্জাক, ইসলামী আন্দোলনের আমির মাও. মোঃ হারুন, উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হুদা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেলিম রেজা, তজুমদ্দিন সরকারি কলেজের অধ্যক্ষ প্রতাপ কুমার, ফজিলাতুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলমগীর, প্রেসক্লাব যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিন লিটন প্রমুখ।

এছাড়াও, তজুমদ্দিন রিপোর্টার্স ইউনিটির সভাপতি রফিকুল ইসলাম সাদী, সাধারণ সম্পাদক এমএ হালিম, সাংগঠনিক সম্পাদক খন্দকার নিরব সহ আইন-শৃঙ্খলা কমিটির সদস্য ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা উপজেলায় বিভিন্ন অপরাধ চিত্রের সার্বিক বিষয়ে আলোচনার পাশাপাশি আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে আইন-শৃঙ্খলা কমিটির সদস্যসহ সকলের একান্ত সহযোগিতা কামনা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK