1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

তজুমদ্দিনের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কেন্দ্রীয় ছাত্রদলের মতবিনিময়

খন্দকার নিরব, ভোলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ১০৮ বার পঠিত

ভোলার তজুমদ্দিন উপজেলার বিভিন্ন কলেজ ও মাদ্রাসা শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের প্রতিনিধি দলের মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এ কর্মসূচি হয়।

বুধবার (১৩ নভেম্বর) ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময়সভা শেষে উপজেলার বিভিন্ন কলেজ ও মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে গৌরবোজ্জ্বল অতীত, সংগ্রামী বর্তমান ও আগামীর প্রতিশ্রুতি সম্বলিত বই বিতরণ করেন।

সভায় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি মশিউর রহমান মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল সরকার, এস.এম হাসান মাহমুদ রিপন, হায়াত মাহমুদ জুয়েল।

এসময় আরো উপস্থিত ছিলেন, তজুমদ্দিন উপজেলা ছাত্রদল আহ্বায়ক মোঃ মামুন হোসেন, সদস্য সচিব শরিফ হাওলাদার, যুগ্ম আহ্বায়ক জুলফিকার হাওলাদার, মোঃ হুমায়ুন কবির, মোঃ ইব্রাহীম গাজী। তজুমদ্দিন সরকারি কলেজ ছাত্রদল আহ্বায়ক মোঃ রাসেল আহমেদ, যুগ্ম আহ্বায়ক মোঃ মমিন, মোঃ সজীব, মিজান চৌধুরী, মোঃ শাকিল প্রমূখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK