1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ড্রাম ট্রাক বন্ধের দাবি জানিয়ে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫
  • ১০০ বার পঠিত

লক্ষ্মীপুর জেলার বিভিন্ন সড়কে অবৈধভাবে চলাচলকারী ড্রাম ট্রাক বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ এবং সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। সোমবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। একই স্থানে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। এদিকে ১১টা থেকে ১২টা পর্যন্ত লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কের ডিসি অফিসের সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে তারা। প্রায় ঘণ্টাখানেক সড়ক অবরোধ করে রাখে। এতে করে সড়কের দু-পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়ে ভোগান্তিতে পড়ে পরিবহন চালক ও সাধারণ মানুষ। পরে জেলা প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে অবরোধকারীদের বিচারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় তারা।

 

এ সময় শিক্ষার্থীরা জানায়, দীর্ঘদিন ধরে অবৈধ ড্রাম ট্রাক বন্ধের দাবীতে বিক্ষোভ মানববন্ধন ও স্মারকলিপিসহ নানা কর্মসূচি পালন করে আসছি। কিন্তু কোনো কাজ হচ্ছে না। তাই বাধ্য হয়ে সড়কে নামতে হচ্ছে। লক্ষ্মীপুর-মুজচৌধুরীহাট সহ বিভিন্ন সড়কে গত ২১ দিনে সড়ক দুর্ঘটনায় ২২ জন নিহত হয়েছে। এদের মধ্যে বেশিরভাগ অবৈধভাবে চলাচলকারী ড্রাম ট্রাকের চাপায় মারা যান। এরপরও প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। মানুষের রক্ত নিয়ে তামাশা করা হচ্ছে বলে অভিযোগ করেন তারা। দ্রুত এসব অবৈধ ড্রাম ট্রাক বন্ধের দাবি জানান শিক্ষার্থীরা।

 

লক্ষ্মীপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোস্তফা স্বপন বলেন, ড্রাম ট্রাক বন্ধে প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে। দ্রুত অবৈধ যানবাহন যেন চলাচল করতে না পারে, সেদিকে পুলিশের নজর রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK