1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে স্বামীর সাথে সংসার করার দাবিতে স্ত্রীর অনশন 

দৈনিক অনন্ত বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ১৪০ বার পঠিত
আহসান হাবিব রুবেল ঠাকুরগাঁও প্রতিনিধি: 
ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানাধীন রাজাগাঁও ইউনিয়নের চাপাতি এলাকায় স্বামীর সাথে সংসার করার দাবিতে বাড়ির সামনে অনশনে বসেছে স্ত্রী ৩ নভেম্বর এই ঘটনা ঘটে।
জানা যায়, রাজাগাঁও ইউনিয়নের চাপাতি পাইকপাড়া গ্রামের মোঃ ইউনুস আলী’র ছেলে। তিনি গোপনে মোছাঃ আদরী আক্তার(১৮) কে বিয়ে করেন। আদরী আক্তার পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার মধ্য কাটালী গ্রামের মোঃ দাইমুল ইসলামের মেয়ে। আদরী আক্তার জানান আরিজ ইসলামের সাথে প্রেমের সম্পর্কের জেরে গত ৭ অক্টোবর ২০২৫ ইং তারিখে কাজী রেজিস্টার-এর মাধ্যমে আমাদের বিবাহ হয়। বিয়ের পর থেকে আরিজ ইসলাম আমাদের বাড়িতে ছিল।আমি আমার স্বামীর সামনেই অবস্থান করতেছি। তার পরিবার শুরু থেকেই আমাকে ঘরে তুলতে অস্বীকৃতি জানায়। এতে আরিজ মানসিকভাবে ভেঙে পড়ে এবং একপর্যায়ে ক্ষোভে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে। দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। পরে এখানকার স্থানীয় মেম্বার সহ প্রতিবেশীরা আমাকে রাত জাপনের জন্য অন্য আরেক বাড়িতে আশ্রয় দেন। যে বাড়ির মালিকের নাম নজরুল ইসলাম। পক্ষান্তরেই সকাল হতেই আমি আমার স্বামীর সামনেই অবস্থান করতেছি। আমি আমার স্বামীর বাড়িতে থাকবো, আর মরলে এখানেই মরবো।
নজরুল ইসলাম বলেন, ১নং রুহিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আনোয়ার ও রাজাগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক ৬নং ওয়ার্ড মেম্বার তাহেরুল ইসলাম এই মেয়েটিকে রাত শুধু রাতটি রাখার জন্য আমার আমানতে দিয়েছিল। আমি শুধু আমার বাড়িতে ওই মেয়েটিকে রাতটি কাটানোর সময় দিয়েছি। পরে সকাল হতেই তাকে তার স্থানে এনে দিয়েছি। এই বিষয়ে আরিজ ইসলামের পরিবারের সাথে কথা বলতে চাইলে তারা সাংবাদিকের সাথে কথা বলতে রাজি হননি। এ
বিষয়ে রুহিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম নাজমুল কাদের জানান, এই বিষয়ে এখনো কোন অভিযোগ পাইনি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK