1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে দিনাজপুর মহাসড়কে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ৫

আহসান হাবিব রুবেল, ঠাকুরগাঁও প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ১৪২ বার পঠিত
আহসান হাবিব রুবেল, ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ে সিমেন্ট বোঝাই ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছে। এ দূর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে আরো ৫ জন।
সোমবার (১৯ মে) সকাল ৭ টার দিকে ঠাকুরগাঁও দিনাজপুর জেলার সীমান্তবর্তী ২৮ মাইল নামক স্থানের বাবলু ফার্মের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ঠাকুরগাঁও জেলা হিসাবরক্ষণ কার্যালয়ের অডিটর জুলফিকার আলী (৪০), অডিটর দেলাওয়ার হোসেন (৪২),সুপার ইমরুল হোসেন (৪০) ও গাড়ীচালক মানিক (৪৩)। তারা সকলেই ঠাকুরগাঁও জেলার বাসিন্দা।
এতে গুরুতর আহতরা হয়েছেন একই দপ্তরের অডিটর আল-মামুন (৪০), মিজানুর রহমান (৪৮), আব্দুল মান্নান (৪৪), নাহিদ হোসাইন (৩২) ও অজ্ঞাত একজন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্র জানায়, রংপুরে অফিসিয়াল মিটিং এ অংশ নেবার জন্য ঠাকুরগাঁও হিসাবরক্ষণ কার্যালয় থেকে একটি দল মাইক্রেবাসযোগে রংপুরের উদ্দেশ্যে রওনা হয়। সকাল ৭ টার দিকে মাইক্রোবাসটি দিনাজপুর ঠাকুরগাঁওয়ের মাঝামাঝি ২৮ মাইল নামক স্থানের বাবলু ফার্মের সামনে পৌছালে অপরদিক থেকে আসা সিমেন্ট বোঝাই একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
ঘটনাস্থলেই মাইক্রোবাসের চালকসহ দুজন নিহত হন এবং আহত হন ৬ জন। এলাকাবাসী আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। সেখানে আরও দুজন মারা যান।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারওয়ার আলম খান বলেন, দুর্ঘটনাটি ঘটেছে দিনাজপুরের বীরগঞ্জ এলাকায়। ঘটনাস্থলে নিহত ব্যক্তিরা ঠাকুরগাঁওয়ের। ঘটনাস্থ‌লে হাইও‌য়ে পু‌লিশ ও ফায়ার সা‌র্ভিসের লোকজন কাজ করছেন।
ওসি আরও বলেন, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। ঘটনাটি দিনাজপুরের বীরগঞ্জ থানায় পড়েছে। বীরগঞ্জ থানা পুলিশ হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস নিহত ও আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK