1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে ঐতিহ্যবাহী রুহিয়া আজাদ মেলার শুভ উদ্বোধন

আহসান হাবিব, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ১৫৬ বার পঠিত
ঠাকুরগাঁও জেলা রুহিয়ায় ৬৫ তম ঐতিহ্যবাহী রুহিয়া আজাদ মেলার শুভ উদ্বোধন করা হয়। শনিবার(২৩ নভেম্বর) রাতে মেলা অফিস প্রাঙ্গনে ৬৫ তম মেলার শুভ উদ্বোধন করা হয় ।
মেলা শুভ উদ্বোধনের আগে মেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ শহিদুল হকের শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রুহিয়া আজাদ মেলা কমিটির সভাপতি ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বেলায়েত হোসেন’র সভাপতিত্বে এবং সিনিয়র সহসভাপতি মোঃ গোলাম মোস্তফার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক এর প্রতিনিধি ঠাকুরগাঁও জেলা মেজিস্ট্রেট সর্দার মোস্তফা শাহীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রুহিয়া থানার অফিসার ইনচার্জ এ কে এম নাজমুল কাদের, ঠাকুরগাঁও জেলা বিএনপি যুগ্ম সম্পাদক আনছারুল হক, রুহিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং রুহিয়া থানা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল, রুহিয়া থানা বিএনপির সভাপতি মোঃ আব্দুল জব্বার, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রিপন প্রমূখ।
আলোচনা সভা শেষে ঐতিহ্যের ৬৫ তম রুহিয়া আজাদ মেলার উদ্বোধক হিসেবে বেলুন উড়িয়ে মেলার শুভ উদ্বোধন করেন ঠাকুরগাঁও জেলা বিএনপি সাধারণ সম্পাদক মোঃ মির্জা ফয়সাল আমীন।
মেলা উদ্বোধনের পরে মেলা কমিটির আয়োজনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা করেন জাসাস এর শিল্পীবৃন্দ
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK