1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ২৭ মামলার কুখ্যাত মাদক ব্যাবসায়ী গ্রেফতার 

আহসান হাবিব রুবেল  ঠাকুরগাঁও প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ৪ জুন, ২০২৫
  • ৭১ বার পঠিত
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ২৭ মামলার কুখ্যাত মাদক ব্যাবসায়ী মোঃ লাল মিয়া (৩৯) কে গ্রেফতার করেছে রুহিয়া থানা পুলিশ।
ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, পিপিএম এর দিক নির্দেশনায় এবং রুহিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম নাজমুল কাদেরের নেতৃত্বে রুহিয়া থানা পুলিশের একটি চৌকষ টিম (০৩ জুন) সকাল সাড়ে দশটার সময় ১নং রুহিয়া ইউনিয়ন পরিষদ এলাকা হতে ২৭ মামলার আসামী কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ লাল মিয়া (৩৯) কে গ্রেফতার করতে সক্ষম হয় রুহিয়া থানা পুলিশ।
গ্রেফতারকৃত লাল মিয়া রুহিয়া পশ্চিম ইউনিয়নের কশালগাঁও (বাশবাড়ী) গ্রামের মৃত রফিজ উদ্দিনের ছেলে বলে জানা যায়।
এ বিষয়ে রুহিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম নাজমুল কাদের বলেন, মো: লাল মিয়া একজন কুখ্যাত মাদক ব্যাবসায়ী, তার বিরুদ্ধে ২৭ টি মামলা রয়েছে। তিনি আরো বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নিয়ে মাঠে কাজ করছি আমরা।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK