1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ট্রাক থেকে চাঁদা আদায়কালে পৌর ছাত্রদলের আহ্বায়ক সেনাবাহিনীর হাতে আটক

সোহেল খান দূর্জয়, নেত্রকোনা জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ১৪২ বার পঠিত
নেত্রকোনা পৌর শহরের অজহর রোড এলাকায় ট্রাক থেকে চাঁদা আদায়কালে নেত্রকোনা পৌর ছাত্রদলের আহ্বায়ক জুনু খানা খান মিল্কি (৩৫)-সহ দুই চাঁদাবাজকে আটক করেছে সেনাবাহিনী। মঙ্গলবার (২২ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে তাদের আটক করা হয়। সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশনের ৭৭ ব্রিগেডের অধীন নেত্রকোনা জেলায় দায়িত্বরত ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মেজর মো. জিসানুল হায়দার এসব তথ্য নিশ্চিত করেছেন।
জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে- ৯৩টি গুড়ের বক্স, ৪০টি গুড়ের টিন, দুই বস্তা রসুন, তিন বস্তা পেঁয়াজ এবং সন্ত্রাসীদের ব্যবহারকৃত দুটি মোটরসাইকেল। আটককৃতরা হলেন- নিউ টাউন এলাকার মৃত সামসুদ্দিন খান মিল্কির ছেলে জুনু খান মিল্কি এবং  বলাই নগুয়া এলাকার বিজয় তালুকদারের ছেলে সমীরন (৩০)।
ট্রাকচালক মো. হোসেন আলী বলেন, রাজশাহী থেকে গুড়, পেঁয়াজ ও রসুন নিয়ে নেত্রকোনা পৌর শহরের অজহর রোড এলাকায় মঙ্গলবার ভোরবেলায় পৌঁছান। এ সময় দুটি মোটরসাইকেলে করে কয়েকজন সন্ত্রাসী দেশীয় অস্ত্র দেখিয়ে চাঁদা দাবি করে। বিষয়টি ফোনে পণ্যের মালিককে জানানোর পর সেনা সদস্যরা এসে দুজনকে আটক করতে সক্ষম হন। নেত্রকোনা মডেল থানার ওসি মো. কাজী শাহনেওয়াজ জানান, মামলা দায়েরের পর তাদের আদালতে প্রেরণ করা হবে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK