1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ট্রাক চাপায় সাবেক শিবির নেতা নিহত

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫
  • ১১৩ বার পঠিত

লক্ষ্মীপুর জেলায় ট্রাক চাপায় ফয়সাল ফরাজী নামে ছাত্রশিবিরের এক সাবেক নেতা নিহত হয়েছেন। তিনি উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়নের শিবিরের সাবেক সভাপতি এবং বেসরকারি এনজিও ব্র্যাক কমলনগরের ফজুমিয়ারহাট শাখায় কর্মরত ছিলেন। বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যার দিকে মিয়ারবেড়ী এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বাড়ির উদ্দেশে মোটর সাইকেল করে বের হন ফয়সাল। মোটর সাইকেলটি লক্ষ্মীপুর-রামগতি সড়কের মিয়ারবেড়ী এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ট্রাকের চাপায় মারা যান তিনি। জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আইনজীবী মহসিন কবির মুরাদ বলেন, ফয়সাল অত্যন্ত ভালোন একজন মানুষ এবং ইসলামের জন্য নিবেদিত কর্মী ছিলেন। তার মৃত্যুতে আমরা শোক ও সমবেদনা প্রকাশ করছি।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ বলেন, নিহত ফয়সালের লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK