1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ঝিনাইগাতীতে ভারতীয় মদসহ এক মাদক কারবারি গ্রেফতার

রেজাউল করিম রাজু,শেরপুর জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ১০৩ বার পঠিত

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলাতে ভারতীয়  বিভিন্ন ব্র্যান্ডের ৬০ বোতল মদ সহ খোরশেদ আলম (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। ১৯ ডিসেম্বর (বৃহস্পতিবার) ভোরে ঝিনাইগাতী উপজেলার দুধনই তালতলা এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক কারবারি উপজেলার দুধনই তালতলা এলাকার আব্দুল আজিজের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে , এক গোপন সংবাদ পেয়ে ঝিনাইগাতী থানার উপপরিদর্শক (এসআই) আবুল হাসেম ও এএসআই শামছুল হক সঙ্গীয় পুলিশ নিয়ে অভিযান চালিয়ে  উপজেলার দুধনই তালতলা এলাকা থেকে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ৬০বোতল মদ সহ খোরশেদ আলমকে গ্রেফতার করে। উদ্ধারকৃত মদের বর্তমান বাজারমূল্য ১ লাখ ২০হাজার টাকা।

ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল আমিন গ্রেফতারের বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, মাদককারবারি খোরশেদ আলমের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে বৃহস্পতিবার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK