1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ঝিনাইগাতীতে দুই সার ব্যবসায়ীকে আর্থিক জরিমানা

রেজাউল করিম রাজু, শেরপুর জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৭৯ বার পঠিত

শেরপুরের ঝিনাইগাতীতে দুই সার ব্যাবসায়ীকে  ৮ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৪জানুয়ারি) সন্ধ্যায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রানী ভৌমিক। দন্ডিত সার ব্যবসায়ীরা হলেন, কৃষি বিতানের মালিক সিরাজুল হক মোল্লা ওরফে এ্যাপোলো  ও সোহেল ট্রেডার্সের মালিক আব্দুল হাই।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ভোক্তা অধিকার আইন ২০০৯ এর (৫৩) ধারা মোতাবেক মেসার্স সোহেল ট্রেডার্সে বিক্রয় রেজিস্টার না থাকার অপরাধে ৩ হাজার টাকা এবং কৃষি বিতানকে বিক্রয় রেজিস্টার ও বিক্রয় ম্যামুতে ক্রেতার স্বাক্ষর না থাকার অপরাধে ৫ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়।

এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা ফরহাদ হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রানী ভৌমিক এই বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, যেহেতু সারের জন্য এই সময়টা পিকআওয়ার, সেহেতু সার বিক্রেতারা সকল বিধি পালন করে সার বিক্রি করলে একদিকে যেমন উপকৃত হবে কৃষক, অপরদিকে সার পাঁচার রোধ হবে। এই ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK