1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ঝিনাইগাতীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

রেজাউল করিম রাজু,শেরপুর জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫
  • ৮৮ বার পঠিত

শেরপুরের ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসনের আয়োজনে ৪৬তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, ৯ম বিজ্ঞান ও অলিম্পিয়াড এবং বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ চত্তরে এই মেলার উদ্বোধন করা হয়। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় সভাপতিত্ব ও উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল।

এ সময় অন্যান্যদের মাঝে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিক, উপজেলা কৃষি কর্মকর্তা ফরহাদ হোসেন, উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা কামাল, ঝিনাইগাতী আদর্শ মহিলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নজরুল ইসলাম সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী সুশীল সমাজে নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।

উক্ত মেলায় ঝিনাইগাতী আদর্শ মহিলা ডিগ্রী কলেজ, আলহাজ্ব শফিউদ্দিন কলেজ, সরকারি আদর্শ মহাবিদ্যালয়, আহমদনগর উচ্চ বিদ্যালয়, মালিঝিকান্দা উচ্চ বিদ্যালয়, চেঙ্গুরিয়া আনসার আলী উচ্চ বিদ্যালয়,  বনগাঁও জনতা উচ্চ বিদ্যালয়, শালচুড়া উচ্চ বিদ্যালয়, রাংটিয়া উচ্চ বিদ্যালয়,ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় বিজ্ঞানে বিভিন্ন প্রযুক্তি নিয়ে স্টল সাজায়।

বিকেলে বিজ্ঞানের সর্বোচ্চ প্রযুক্তি প্রদর্শনকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা প্রশাসন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK