1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ঝাউতলায় টেলিভিশন বিস্ফোরণে বসতবাড়িতে আগুন

জাফর সাদেক, (চট্টগ্রাম) স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ১১৮ বার পঠিত

চট্টগ্রাম নগরের পাহাড়তলীতে টেলিভিশন বিস্ফোরণে দুই কক্ষবিশিষ্ট একটি আধাপাকা বসতঘর পুড়ে গেছে।  বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল ১০টার দিকে ঝাউতলা মাজার গলি এলাকায় এ ঘটনা ঘটে। চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা যায়, সকাল ৯টা ৫০ মিনিটে আগুনের খবর পেয়ে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সকাল সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

ঘরের ভেতরে শোকেসের ওপর রাখা টেলিভিশন বিস্ফোরিত হয়ে আগুনের সূত্রপাত ঘটে। আগুনে ঘরের বিভিন্ন আসবাবপত্র পুড়ে গেছে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ডলার ত্রিপুরা বলেন, বৈদ্যুতিক গোলযোগের কারণে টেলিভিশন বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। তবে এতে কেউ হতাহত হয়নি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK