
নিজস্ব প্রতিবেদক:
নোয়াখালী জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য হিসেবে মনোনীত হওয়ায় জনতা ব্যাংকের সাবেক কর্মকর্তা ঢাকাস্থ চাটখিল উপজেলা জিয়া ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ও চাটখিল উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম মোস্তফা সেলিমকে নোয়াখালী জেলা বিএনপির কমিটির সদস্য করা হয়েছে। উল্লেখ্য গোলাম মোস্তফা সেলিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় থেকে সক্রিয়ভাবে বিএনপির রাজনীতির সাথে জড়িত। তিনি সব সময় বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলসহ বিএনপি নেতা কর্মীদের পাশে ছিলেন। জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য চাটখিলের কৃতি সন্তান, নোয়াখালী-১ চাটখিল, সোনাইমুড়ী আসনে মনোনয়ন প্রত্যাশী মামুনুর রশিদ মামুন এর বাসায় দুই শতাধিক বিএনপি নেতা কর্মীর উপস্থিতিতে গোলাম মোস্তফা সেলিমকে সংবর্ধনা প্রদান করেন মামুনুর রশিদ মামুন। সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সাবেক ছাত্রনেতা চাটখিল সরকারী কলেজের জিএস ফরিদ আহমেদ, চাটখিল উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ওমর ফারুক (ভিপি ফারুক) এবং নোয়াখালী জেলা ছাত্রদলের সাবেক ছাত্রনেতা মোঃ রায়হান উদ্দীনসহ প্রায় দুইশতাধিক নেতাকর্মীর উপস্থিতিতে সংবর্ধনা অনুষ্ঠানে মামুনুর রশিদ মামুন বলেন যারা বিএনপির দূর্সময়ে ত্যাগী, তাদের গোলাম মোস্তফা সেলিম ভাইয়ের, মতোই মূল্যায়ন করা হবে।