1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

জুলাই ঘোষণাপত্রের পক্ষে জনমত তৈরিতে লিফলেট বিতরণ

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশের সময় : রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫
  • ৯৬ বার পঠিত

লক্ষ্মীপুর জেলায় জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’র পক্ষে জনমত তৈরির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে এ ভিফলেট বিতরণ করেন।

 

লক্ষ্মীপুর শহরের উত্তর তেমুহনী থেকে এ কার্যক্রম শুরু হয়েছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে এ লিফলেট বিতরণ করা হয়েছে। লিফলেট বিতরণকালে ‘জুলাইয়ের প্রেরণা, দিতে হবে ঘোষণা’ স্লোগান দেন নেতাকর্মীরা।

 

এছাড়া দিনব্যাপী লক্ষ্মীপুর জেলার সদরের মান্দারী, চন্দ্রগঞ্জ ও রায়পুরসহ জেলাব্যাপী এ কার্যক্রম চলছে বলে জানান অংশগ্রহণকারীরা। কর্মসূচিতে বক্তারা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংঘটিত এই অভ্যুত্থানকে টিকিয়ে রাখতে এবং বৈশ্বিক স্বীকৃতি আদায়ের লক্ষ্যে অবিলম্বে ঘোষণাপত্র জারি করতে হবে। আগামী ১৫ জানুয়ারির মধ্যে ঘোষণাপত্র জারি না হলে আগামীতে ছাত্ররা আন্দোলনের জন্য প্রস্তত রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK