1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

জামালপুরে পুলিশ নিয়োগ পরীক্ষার সময় শ্রীবরদীর প্রতারক হায়াত আটক

রেজাউল করিম রাজু, শেরপুর জেলা  প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ১৫৭ বার পঠিত

জামালপুরে পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ পরীক্ষার সময় আবুল হায়াত (৩৮) নামে এক প্রতারককে আটক করেছে পুলিশ। বুধবার (৩০ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে জেলা পুলিশ লাইন্সের ১নম্বর গেট থেকে তাকে আটক করা হয়। আটক আবুল হায়াত পার্শ্ববর্তী শেরপুরের শ্রীবর্দী উপজেলার চিতলিয়া পাড়া (সদাগর বাড়ি) এলাকার মৃত মলুম উদ্দিনের ছেলে।

জানা যায়, জামালপুরে ২৯ অক্টোবর থেকে তিনদিন ব্যাপী পুলিশ নিয়োগ পরিক্ষা চলছে। এই নিয়োগ পরিক্ষায় জামালপুর পৌরসভার তেতুলিয়া পাড়ার সালাহ উদ্দিনের ছেলে কামরুল হাসান শাহেদ (১৯) কে ১০ লক্ষ টাকার বিনিময়ে পুলিশে নিয়োগ করিয়ে দেয়ার জন্য চুক্তি করে শেরপুরের শ্রীবরদী উপজেলার  আবুল হায়াত। চুক্তি অনুযায়ী প্রথমে ৫০ হাজার টাকা ও বাকী টাকা চাকরি হওয়ার পর দেয়ার কথা। ৩০ অক্টোবর (বুধবার) দুপুরে জেলা পুলিশ লাইন্সের ১নম্বর গেইটের সামনে আবুল হায়াত গোপনে সালাহ উদ্দিনের সাথে আলোচনা করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে প্রতারক আবুল হায়াতকে আটক করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১)। এঘটনায় সালাহ উদ্দিন বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১) পুলিশের উপ-পরিদর্শক আসাদুজ্জামান জানান, পুলিশের নিয়োগ পরিক্ষা চলার সময় গোপন সংবাদের ভিত্তিতে প্রতারক আবুল হায়াতকে গ্রেফতার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নাজমুস সাকিব জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আবুল হায়াত পুলিশের কনস্টেবল পদে চাকরি দেয়ার দেওয়ার কথা বলে একাধিক প্রার্থীর সাথে টাকা লেনদেনের কথা স্বীকার করেছে। তার মোবাইল থেকে চাকরি প্রার্থীদের এডমিট ও বিভিন্ন কাগজপত্র পাওয়া গেছে। এঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK