1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

চুরি হওয়া ফোন ফিরে পাবেন যেভাবে

জাফর সাদেক, স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম:
  • প্রকাশের সময় : বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৮৬ বার পঠিত
ফোন চুরি, এ শব্দ দুটি আমাদের কাছে খুবই পরিচিত। প্রতিদিন নগরের কোনো না কোনো স্থানে ফোন ছিনতাই বা চুরির ঘটনা ঘটে। এই ফোন চুরির ঘটনাকে কেন্দ্র করে আমাদের ভোগান্তি পোহাতে হয়। অনেকে অবহেলা স্বরূপ ফোনের গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টের পাসওয়ার্ড মনে রাখতে পারেন না বা ভুলে যান। যার ফলে ব্যক্তিগত তথ্যাদি অপরিচিত লোকের কাছে চলে যায় সহজেই। এসব বহুমুখী সমস্যা সমাধানে দুইটি অপশন চালু করলেই মুক্তি পেতে পারেন। অপশন কীভাবে চালু করে দেখে নেওয়া যাক-
>> প্রথমে ফোনের সেটিংসে যান।
>> এরপর নিচের দিকে স্ক্রল করে গুগলে ক্লিক করুনঃ নতুন একটি পেজ আসবে।
>> তারপর গুগলের ‘অল সার্ভিসেস’ অপশনে যান।
>> এবার পাবেন ‘পার্সনাল অ্যান্ড ডিভাইস সেফটি’ তে ক্লিক করলে পাবেন ‘থিফট প্রটেকশন’, ক্লিক করুন।
>> এবার ‘থিফট ডিটেকশন লক’ এবং ‘অফলাইন ডিভাইস লক’ অপশন দুটি চালু করবেন।
যদি ‘থিফট ডিটেকশন লক’ ফিচারটি বুঝতে পারে যে আপনার ডিভাইসটি আপনাকে থেকে নেওয়া হয়েছে। তাহলে এটি স্বয়ংক্রিয়ভাবে স্ক্রিন লক করে দেবে। যাতে কেউ আপনার ব্যক্তিগত ডেটা অ্যাক্সেস করতে না পারে। এই ফিচারটি আপনার ডিভাইসের সেন্সর মোশন এবং এর ওয়াইফাই ও ব্লুটুথ সংযোগ ব্যবহার করে বোঝার চেষ্টা করে যদি কেউ হঠাৎ করে আপনার ফোনটি ছিনিয়ে নিয়ে দৌড়ে যায়।
‘অফলাইন ডিভাইস লক’ ফিচারের কাজ হলো আপনার ডিভাইস অফলাইনে যাওয়ার কিছুক্ষণ পরেই স্ক্রিন স্বয়ংক্রিয়ভাবে লক হয়ে যাবে। যাতে আপনার ডাটা সুরক্ষিত থাকে। ধরুন, যদি কেউ আপনার ডিভাইস চুরি করে এবং লোকেশন ট্র্যাকিং বন্ধ করতে ইন্টারনেট বন্ধ করে দেয়, তাহলে ডিভাইসটি লক হয়ে যাবে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK