1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

চাটখিল উপজেলা ছাত্রদলের সভাপতি পদে ত্যাগী ও ক্লিন ইমেজধারী সৌরভে আস্থা বেশির ভাগ নেতাকর্মীর

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ১০৭ বার পঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের নোয়াখালী জেলা ও উপজেলা সমূহের আহবায়ক কমিটি সহসাই ঘোষণা করার গুঞ্জন শুরু হয়েছে। এই নিয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে চলছে আলোচনা ও প্রচার-প্রচারণা। জেলার সর্ব উত্তরের উপজেলা চাটখিল উপজেলা বিএনপির দূর্গ হিসেবে পরিচিত। এই উপজেলায় বিএনপির অনেক  হেভিওয়েট নেতার এলাকা হওয়ায় এখানে ছাত্র সংগঠনের বেশ গুরুত্ব রয়েছে। তাই এই গুরুত্বপূর্ণ উপজেলায় ছাত্রদলের আগামী দিনের কান্ডারী কে হবেন তা নিয়ে উপজেলা ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে চলছে জল্পনা কল্পনা । তবে দীর্ঘ ১৭ বছরে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলে যারা আন্দোলন সংগ্রামে সক্রিয় অংশগ্রহণ করেছে ও নির্যাতিত হয়েছে, বিশেষ করে জুলাই-২০২৪ আন্দোলনে যাদের অন্যতম  ভূমিকা ছিল তাদের মধ্য থেকে নেতা নির্বাচিত করবে নেতাকর্মীরা। সে হিসেবে সভাপতি পদে ত্যাগী ও ক্লিন ইমেজধারী চাটখিল মাহবুব সরকারি কলেজের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক এ এইচ সৌরভের  উপর আস্থা রাখছে বেশিরভাগ নেতাকর্মী। তাই সে চাটখিল উপজেলা ছাত্রদলের সভাপতি পদে জনপ্রিয়তা এগিয়ে।

নেতাকর্মীদের মতে, সৌরভ  ভদ্র, মেধাবী ও ত্যাগী হওয়ার পাশাপাশি ক্লিন ইমেজের কর্মী বান্ধব ছাত্রনেতা। তার বিরুদ্ধে কোন প্রকারের কোন অভিযোগ নেই। তার বলিষ্ঠ নেতৃত্বে  খুব সহজেই উপজেলা ছাত্রদলকে সুসংগঠিত করে সক্রিয় করতে পারবে। তাই সভাপতি পদে উপজেলার বেশিরভাগ নেতাকর্মীর পছন্দের তালিকায় সে শীর্ষে রয়েছে। দল সঠিক মূল্যায়ন করলে সে নেতৃত্বে আসবে বলে মনে করছে নেতাকর্মীরা।

চাটখিল উপজেলা ছাত্রদলের সভাপতি পদ প্রত্যাশী এ এইচ সৌরভ বলেন, বিগত ১৭ বছরে ফ্যাসিস্ট সরকার বিএনপির পাশাপাশি ছাত্রদলকে নির্যাতন ও মামলা-হামলা দিয়ে বিপর্যস্ত করে দিয়েছে। তাই ছাত্রদলকে সুসংগঠিত ও ঐক্যবদ্ধ করার লক্ষ্যে তিনি কাজ করে যাচ্ছেন এবং আগামীতে এ ধারা অব্যাহত রাখার জন্য নেতৃত্বে আসতে চান।

তিনি আরো বলেন, বর্তমানে ছাত্ররা বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে জড়িয়ে পড়ছে। তাই দেশ নায়ক তারেক রহমানের নির্দেশ অনুযায়ী ছাত্রদলের প্রত্যেকটি কর্মীকে সন্ত্রাস, মাদক, চাঁদাবাজিসহ সকল অপরাধমুলক কর্মকান্ড থেকে বিরত থেকে শিক্ষা, খেলাধুলাসহ বিভিন্ন সৃজনশীল কর্মকান্ডে যুক্ত হয়ে সমাজ ও রাষ্ট্র গঠনে ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করেন।

এ এইচ সৌরভ চাটখিল উপজেলার ০৮ নং নোয়াখলা ইউনিয়নের রূপনগর  গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তার বাবা আমির হোসেন খলিফাও বিএনপির একজন নিবেদিত কর্মী। তাছাড়া পুরো পরিবার শহীদ প্রেসিডেন্ট জিয়ার রহমানের আদর্শের  সৈনিক। চাটখিল জীবনগর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে পড়াকালীন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে ও  পারিবারিক স্রোতধারায় ছাত্রদলে যোগদানের মধ্য দিয়ে ছাত্র রাজনীতি শুরু করেন এবং সফলতার সাথে ছাত্রদলের স্কুল সভাপতির দায়িত্ব পালন করেন।  এছাড়া ৮ নং নোয়াখলা ইউনিয়ন ছাত্রদলের নেতৃত্বে থেকে সক্রিয় ভূমিকা পালন করেন। স্কুল জীবন শেষ করে চাটখিল মাহবুব সরকারি কলেজে ভর্তি হয়ে কলেজ ছাত্রদলের বিভিন্ন গুরুত্বপূর্ণ  দায়িত্ব পালন করেন এবং সর্বশেষ সুনাম ও দক্ষতার সাথে কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক  হিসেবে দায়িত্ব পালন করেন। তার সক্রিয় ভূমিকার কারণে ফ্যাসিস্ট সরকারের আমলে বিভিন্ন আন্দোলন সংগ্রামে চাটখিল দক্ষিণ অঞ্চলে ছাত্রদলের নেতৃত্বে কঠোর প্রতিরোধ গড়ে উঠে। এ কারণে  সে ও তার পরিবার নানাভাবে হামলা মামলা ও নির্যাতনের শিকার হয়েছে।

রাজনীতি কর্মকান্ডের পাশাপাশি শিক্ষা বিস্তার ও সামাজিক কর্মকান্ডেও ছিলেন সৌরভ  সক্রিয়। করোনার ক্লান্তিকালে জীবনবাজি রেখে উপজেলার বিভিন্ন স্বাস্থ্য সেবা দেয়ার পাশাপাশি  ২০২৪ নোয়াখালীতে স্মরণকালের ভয়াবহ বন্যায় অসহায় মানুষদের পাশে দাড়িছেন। এছাড়া ছাত্রদলের উদ্যোগে গাছ লাগানো কর্মসূচি, প্রচন্ড তাপদাহে পরীক্ষার্থীদের মাঝে খাবার  সেলাইন ও পানি বিতরণসহ অসংখ্য সেবামূলক কাজে সক্রিয় অংশগ্রহণ ছিল তার।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK