1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

চাটখিলে ১ হাজার ৬শ পিস ইয়াবাসহ ২ নারী গ্রেফতার

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫
  • ১১৯ বার পঠিত

নোয়াখালীর চাটখিলে শাহাপুর ইউনিয়নে অভিযান চালিয়ে পারভীন আক্তার (৩০) ও আছমা বেগম (৩২) নামের দু’জন নারী মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ৬শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ১৯ জানুয়ারী রাত সাড়ে ১১টায় প্রশাদপুর গ্রামের পালের বাড়ী হতে বিশেষ কৌশলে অভিযান পরিচালনার মাধ্যমে তাদের আটক করা হয়।

থানা সুত্রে জানা যায়,  রাতে গোপন সংবাদের ভিত্তিতে এলাকার চিহিৃত মাদক ব্যবসায়ী শাহাপুর ইউনিয়নের প্রশাদপুরের পালের বাড়ীতে অভিযান চালানো হয়। গ্রেফতার কৃত পারভীন আক্তার হলো শাহাপুর ইউনিয়নের প্রশাদপুর গ্রামের পালের বাড়ির সুজায়েত উল্যাহর স্ত্রী। অপরজন আছমা বেগম ভোলা জেলার চরফ্যাশনের দুলারহাট গ্রামের হাজী বাড়ীর বেল্লাল হোসেনের মেয়ে।

চাটখিল থানার ওসি তদন্ত  মো. আব্দুস সুলতান জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK