1. admin@anantabangla.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
উদ্যোক্তাদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা: ব্যবসায় সফল হতে হিসাব সমীকরণ ও প্রযোজ্য আইন জানা কতটা জরুরি? মাদরাসাতুল মানারের ১৫ শিক্ষার্থীকে হিফজ এওয়ার্ড প্রদান **নেত্রকোনায় বিজিবির অভিযানে ১৪ লাখ টাকার চোরাই পণ্য জব্দ—চোরাচালানের নেপথ্যে কারা?** **জাতীয় সংগীত ঘিরে নতুন আলোচনা, ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে ইসলামী ব্যাখ্যা—বিতর্কের কেন্দ্রে ‘আমার সোনার বাংলা’** মসজিদের দানবাক্স চুরির সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সংবাদিক **সিলেটে হামে মৃত্যুর সংখ্যা ছাড়াল ২০০—পরিস্থিতি কি আরও ভয়াবহ হচ্ছে?** **শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স-ডেগে মিলল ৩ কোটি ১৮ লাখ ২৩ হাজার ১৪৪ টাকা—এত বিপুল অর্থের হিসাব কী বলছে?** **হাওরজুড়ে ক্যারেটভর্তি হাঁসের ডিমের কোটি টাকার হাট—অর্থনীতির চাকা ঘোরাচ্ছে কোন অদৃশ্য শক্তি?** **নিষেধাজ্ঞার মধ্যেই মেঘনায় মাছ শিকার—তজুমদ্দিনে ১৮ জেলের কারাদণ্ড, জব্দ ৩ ট্রলার; নেপথ্যে কারা?** **সাংবাদিককে হত্যার হুমকি, বিএনপি নেতা পরিচয়ে চুন্নু—দল বলছে, সাধারণ সদস্যও নন; রহস্য কোথায়?**

চাটখিলে হত্যা মামলায় ফাঁসির দন্ডাদেশ প্রাপ্ত আসামী গ্রেফতার

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৬ বার পঠিত

নোয়াখালী জেলার চাটখিলের নয়নপুর বাজার থেকে চঞ্চলকর মামুন হত্যা মামলার ফাঁসির দন্ডাদেশ প্রাপ্ত আসামী শামীম (৩৫) কে গতকাল শনিবার সন্ধ্যায় গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারের পর র‌্যাব শামীমকে চাটখিল থানায় সোপর্দ করে। শামীম শ্রীপুর সিকদার বাড়ীর মাহমুদুল্লাহ ওরফে সাদ মিয়ার ছেলে। তাকে গ্রেফতারের পর এলাকার জনগণের মাঝে স্বস্তি দেখা দিয়েছে। শামীমের আরেক ভাই ফজলুর রহমান ওরফে মধু এর মামলায় ফাঁসির দন্ডাদেশ প্রাপ্ত আসামী হিসাবে লক্ষীপুর জেলা কারাগারে রয়েছে।

জানা গেছে, ১৯ মে ২০১৫ইং তারিখে চন্দ্রগঞ্জ থানায় মামুনুর রশিদ খান মামুন হত্যা মামলা দায়ের করা হয়। বালিয়াধর, শ্রীপুর, শিবপুর, ওমরপুরসহ চাটখিলের কয়েকটি গ্রামে এ মামলার কয়েকজন ফাঁসি ও যাবৎ জীবন আসামী রয়েছে। সাম্প্রতি সময়ে এরা আত্মগোপন থেকে প্রকাশে চলে এসেছে। চাটখিলে ক্রাইম জোন নামে খ্যাত দক্ষিণ সীমান্তবর্তী এলাকার ২টি ইউনিয়নের ২৫/৩০ জন অস্ত্রধারী সন্তাসী বিভিন্ন ধরনের অপকর্ম করে এলাকা বাসীকে জিম্মী করে রেখেছে। এদের বিরুদ্ধে থানা পুলিশসহ আইন শৃংক্সখলা বাহিনীর নিকট অনেক অভিযোগ রয়েছে। শামীমকে গ্রেফতার করার পর এ মামলার ফাঁসি ও যাবৎ জীবন সাজা প্রাপ্ত আসামী এবং সন্ত্রাসীদের মধ্যে গ্রেফতার ও আত্মঙ্ক বিরাজ করছে। আইন শৃংক্সখলা বাহিনী এদের নিকট রক্ষিত অস্ত্র উদ্ধার এবং এদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আসার জন্য বিশেষ অভিযান চালিয়ে যাচ্ছে। চাটখিল থানার ওসি তদন্ত বিমল কর্মকার জানান, সন্ত্রাসী যে হোক তাকে গ্রেফতার করা হবে। তাছাড়া ফাঁসি ও যাবৎ সাজা প্রাপ্ত আসামী ও সন্ত্রাসীদের গ্রেফতারে বিশেষ অভিযান চালানো হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK