1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

চাটখিলে সাংবাদিকের উপর হামলা ॥ থানায় অভিযোগ

চাটখিল (নোয়াখালী)প্রতিনিধি :
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫
  • ২৫১ বার পঠিত

নোয়াখালী চাটখিল উপজেলায় কর্মরত ‘দৈনিক বাংলাদেশ সমাচার’ পত্রিকার চাটখিল প্রতিনিধি ও উপজেলার বানসা গ্রামের মৃত মোবারক উল্যার ছেলে মো.ফরিদ খাঁনের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। শনিবার রাতে উপজেলার বানসা গ্রামের তফাদার বাড়ির সামনে সন্ত্রাসী সাইফুল ইসলামের নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় সাংবাদিক ফরিদ খাঁন বাদী হয়ে চাটখিল থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বানসা গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে সাইফুল ইসলামের সাথে ব্যাংকে হিসাব খোলা নিয়ে বিরোধ সৃষ্টি হয়। উক্ত বিরোধের জের ধরে শনিবার সন্ধ্যা রাতে সাইফুল ইসলামের বাড়ির সামনে একা পেয়ে ফরিদের উপর হামলা চালায়। এসময় সাইফুল, শাহানারা বেগম ও ফারজানা আক্তার একত্রিত হয়ে লোহার রড ও লাঠিসোঁটা দিয়ে ফরিদকে বেদম মারধর করে আহত করে এবং তার সংগে থাকা প্রায় ৪০ হাজার টাকা মূল্যের মোবাইল ফোন, নগদ ১০ হাজার টাকা ও সাংবাদিকতার বিভিন্ন কাগজপত্র ও আইডি নিয়ে যায়। এ নিয়ে আইনের আশ্রয় নিলে হত্যা করে লাশ গুম করে ফেলার হুমকি দেয় সন্ত্রাসীরা। পরে সাংবাদিক ফরিদের আত্মচিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
সাংবাদিক ফরিদ অভিযোগ করে বলেন, সাইফুল ইসলাম দীর্ঘ দিন বিদেশে ছিল। হাসিনা পতনের পর সে দেশে এসে বিএনপির নাম ভাংগিয়ে এলাকায় দখল, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ড শুরু করে বিএনপির ভাবমূর্তি নষ্ট করছে। এসব থেকে বিরত থাকার অনুরোধ জানালে সে আমার উপর হামলা চালায়।
এ ব্যাপারে চাটখিল থানার ওসি তদন্ত মো. আব্দুস সুলতান অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, অভিযোগের ঘটনাটি তদন্তাধীন রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK