1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

চাটখিলে যুবদল নেতা শামিম ও মধুর মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৯৪ বার পঠিত

নোয়াখালীর চাটখিলে যুবদল নেতা ফজলুর রহমান মধু ও খিলপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি পদপ্রার্থী শামীমের মুক্তির দাবীতে গত কয়েকদিন থেকে বিক্ষোভ মিছিল করে যাচ্ছে চাটখিল উপজেলা বিএনপির অঙ্গসংগঠনগুলো। একই দাবিতে গতকাল শনিবার বিকেলে খিলপাড়া ইউনিয়নের দেলিয়াই বাজারে ও নাহারখিলে বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিল শেষে বক্তব্য রাখেন, খিলপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জালাল আহমেদ, জেলা ছাত্রদলের সাবেক সহ সাধারন সম্পাদক মো: জাহিদ হোসাইন, নোয়াখলা ইউপি বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন মজিদ, আমিশাপাড়া ইউনিয়ন যুবদল নেতা জাহাঙ্গীর আলম। এ সময় উপস্থিত ছিলেন, খিলপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জালাল আহমেদ, খিলপাড়া ইউনিয়ন যুবদল নেতা মিন্টু, পলাশ ও শাহেদ, পরকোট ইউনিয়ন যুবদল নেতা জাহাঙ্গীর, রামনারায়নপুর ইউনিয়ন যুবদল নেতা মুন্না, নোয়াখোলা ইউনিয়ন যুবদল নেতা পলাশ, আমিশাপাড়া ইউনিয়ন যুবদল নেতা জাহাঙ্গীর। বক্তারা চাটখিল উপজেলা যুবদল নেতা ফজলুর রহমান মধু ও খিলপাড়া ইউপি যুবদল সম্ভাব্য সভাপতি পদপ্রার্থী শামীম এর বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট মামলা প্রত্যাহার ও মুক্তির দাবি চেয়ে অর্ন্তবর্তীকালীন সরকারের দৃষ্টি আর্কষণ করে একই সাথে নিঃর্শতে মুক্তি দাবী করেন ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK