1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

চাটখিলে যুবদলের সমাবেশে ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের জয় নিশ্চিতের প্রত্যয়

দৈনিক অনন্ত বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ২৩৩ বার পঠিত

হাসিবুর রহমান আপন, নিজস্ব প্রতিবেদক:
নোয়াখালীর চাটখিল উপজেলায় বিএনপির অঙ্গ সংগঠন যুবদলের উদ্যোগে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন ও আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে এক যুব সমাবেশ ও র‌্যালির আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকাল ৪ ঘটিকায় উপজেলার আজিজ সুপার মার্কেটের সামনে সোলাইমান রায়হানের সঞ্চালনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের সভাপতি শফিউল বাসার বাবুল। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহ-কোষাধ্যক্ষ মাহাবুবুর রহমান জুয়েল।

এসময় তিনি বলেন, আজ আমি স্পষ্ট করে বলতে চাই এই দেশের গণতন্ত্র, মানুষের ভোটের অধিকার, ও স্বাধীন চিন্তার জায়গাকে ধ্বংস করার জন্য একটি গুপ্ত সংগঠন নীরবে কাজ করে যাচ্ছে। তাদের লক্ষ্য একটাই বিএনপি যেন নির্বাচনে জয়লাভ করতে না পারে। ধানের শীষ যেন মানুষের আশা-ভরসার প্রতীক না হয় কিন্তু আমরা জানি, সত্যকে কখনও চাপা দেওয়া যায় না বিএনপি হচ্ছে সেই রাজনৈতিক শক্তি, যারা জনগণের অধিকার ফিরিয়ে আনার জন্য, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য লড়াই করছে। এই লড়াই কোনো ব্যক্তির নয় এটি বাংলাদেশের প্রতিটি সচেতন নাগরিকের লড়াই।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য জাহিদ হাসান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফখরুল ইসলাম প্রান্ত, সাবেক ইউপি ছাত্রনেতা মিজানুর রহমানসহ আরও অনেকে।
বক্তারা বলেন, তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নই দেশের জনগণের মুক্তির রূপরেখা। তাই আগামী নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK