1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

চাটখিলে মেয়র প্রার্থী আহসানুল হক মাসুদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

দৈনিক অনন্ত বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ১৬২ বার পঠিত

হাসিবুর রহমান আপন, নিজস্ব প্রতিবেদক:

নোয়াখালীর চাটখিল পৌরসভা বিএনপির সদস্য সচিব ও আগামী পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থী আহসানুল হক মাসুদের উদ্যোগে স্থানীয় সাংবাদিক, ব্যবসায়ী ও সুধীজনদের সম্মানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার চাটখিলের ‘কুটুম ঘর’ কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাওলানা মফিজ উল্যাহর কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।

চাটখিল উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ওমর ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে আহসানুল হক মাসুদ তার রাজনৈতিক ও ব্যক্তিগত জীবনের নানা সংগ্রাম ও ত্যাগের কথা তুলে ধরেন। তিনি বলেন, “ছাত্রজীবন থেকেই আমি রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে দলের প্রতিটি কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিয়েছি। ফ্যাসিস্ট সরকারের আমলে যখন আমাকে জেল হাজতে নিয়ে যাওয়া হয়, তখন আমার বাবা সেই শোক সইতে না পেরে মৃত্যুবরণ করেন।”

তিনি আরও জানান, আগামী চাটখিল পৌরসভা নির্বাচনে তিনি দলীয় মনোনয়ন প্রত্যাশী এবং নির্বাচিত হলে দলমত নির্বিশেষে সকল পৌরবাসীর সেবা করতে চান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন: চাটখিল উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক শাহজাহান রানা, আলা উদ্দিন ভূঁইয়া, গোলাম মোস্তফা ভূঁইয়া; পৌর বিএনপির যুগ্ম-আহবায়ক ইসমাইল হোসেন বাহার, গোলাম কিবরিয়া মিঠু এবং উপজেলা যুবদলের আহবায়ক জহির উদ্দিন বাবর।

চাটখিল প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, সাংবাদিক ফোরামের সভাপতি আবু তৈয়ব, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দীকী ফরহাদ এবং উপজেলা প্রেসক্লাবের সভাপতি আনিস আহমেদ হানিফসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীবৃন্দ।

আহসানুল হক মাসুদ চাটখিল কামিল মাদরাসা থেকে দাখিল ও আলিম এবং চাটখিল পাঁচগাঁও মাহবুব সরকারি কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। বক্তব্যে তিনি চাটখিলের সাংবাদিক, শিক্ষক ও সুশীল সমাজসহ সকল সাধারণ মানুষের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও চাটখিল পৌরবাসীর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK