1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

চাটখিলে ভীমপুর স্কুল এন্ড কারিগরি কলেজে বির্তক প্রতিযোগিতা

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১০০ বার পঠিত

চাটখিলে ডা: মোস্তফা-হাজেরা ফাউন্ডেশনের উদ্যোগে ও এম এইচ গ্লোবাল গ্রুপের সহযোগিতায়  রবিবার সকালে ভীমপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে পাল্লা মাহবুব আদর্শ উচ্চ বিদ্যালয় ও ভীমপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঝে বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

ভীমপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারি  শিক্ষক শুভ্র কুমার ভূমিকের উপস্থাপনায় শুরু হয় বিতর্ক প্রতিযোগীতা। এতে ভীমপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় পক্ষ দল হিসেবে বিজয় লাভ করে । তবে শ্রেষ্ঠ বক্তা হিসেবে পাল্লা মাহবুব আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির জান্নাতুল মাওয়া বিথী নির্বাচিত হয়।

ভীমপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ও বিশিষ্ট রাজনীতিবিদ আহসানুল হক মাসুদ, ফাউন্ডেশনের চাটখিল উপজেলার পরীক্ষা নিয়ন্ত্রক আবুল কালাম আজাদ, ও খোয়াজীর ভিটি ফাজিল ( ডিগ্রি) মাদ্রাসার সহকারি অধ্যাপক আবদুর শাকুর, ফাউন্ডেশনের কর্মকর্তা মো শাহাদাত হোসেন রাসেল, ফাউন্ডেশনের ম্যানেজার মো. বেলাল হোসেনসহ আরো অনেকই।

ফাউন্ডেশনের কর্মকর্তা মো শাহাদাত হোসেন রাসেল জানান, একমাত্র বাংলাদেশি হিসেবে এশিয়া মহাদেশের স্বর্নপদক প্রাপ্ত ক্যাপ্টেন গোলাম কিবরিয়া সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী ও মন্ত্রীপরিষদের আমন্ত্রণে রাষ্ট্রীয় ভাবে সেখানে অবস্থান করছেন। সেখানে থেকেও তিনি চাটখিল এবং সোনাইমুড়িকে শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে এবং এর অংশ হিসেবে বির্তক প্রতিযোগীতাকে চলমান রেখেছেন।

বিতর্ক প্রতিযোগীতা শেষে সকল প্রতিযোগীকে ফাউন্ডেশনের পক্ষ থেকে পুরস্কার বিতরণ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK